Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Travel

1 year ago

'Ramgarh Crater' in Rajasthan: ভারতীয় পর্যটনের নতুন নাম -রাজস্থানের 'রামগড় ক্রেটার'!

'Ramgarh Crater' in Rajasthan
'Ramgarh Crater' in Rajasthan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ক্রেটার বলতে বোঝানো হয় উল্কা-পাতের ফলে সৃষ্ট সরোবর। ভারতে এমন মোট তিনটে ক্রেটার আছে। একটি মহারাষ্ট্রের লুনার ক্রেটার এবং অন্যটি মধ্যপ্রদেশের ধালা ক্রেটার। চোখের সামনে ৬০ কোটি বছর আগে সৃষ্টি হওয়া এক ক্রেটার। যা পৃথিবীর বুকে আছড়ে পড়া এক উল্কা থেকে সৃষ্টি হয়েছিল ৬০ কোটি বছর আগে, তাই এখন সেজে উঠেছে পর্যটকদের জন্য।

সাড়ে ৩ কিলোমিটার হল এই অতি বিশাল রামগড় ক্রেটারের ব্যাস। গোলাকার এই ক্রেটারের ব্যাস থেকেই অনুমেয় যে তা কতটা বড়! মোটামুটি পাণ্ডববর্জিত স্থানে এটি এতদিন ছিল বটে তবে বিনা পরিচর্যায়। রাজস্থানের বারান জেলার এই 'রামগড় ক্রেটার হল ভারতের তৃতীয় ক্রেটার'। যা এতদিন ধরে ছিল, কিন্তু পর্যটক আকর্ষণ হিসাবে নয়। এখন রাজস্থান সরকার ৫৭ কোটি টাকা ব্যয়ে এই ক্রেটারকে জিও হেরিটেজ ট্যুরিস্ট ডেসটিনেশন হিসাবে গড়ে তুলছে। এটা মনে করা হচ্ছে যে ভারতের অন্যতম দ্রষ্টব্য স্থান হয়ে উঠবে এই রামগড় ক্রেটার। 

মহারাষ্ট্রের লুনার ক্রেটার এবং অন্যটি মধ্যপ্রদেশের ধালা ক্রেটার  - এই ২টি আগেই পর্যটন আকর্ষণ হয়ে উঠেছিল। কিন্তু রাজস্থানের রামগড় ক্রেটারটি পর্যটকদের আনাগোনার বাইরে ছিল। এবার নতুন করে সেজে উঠছে এই রামগড় ক্রেটার। রাজস্থান এমনিতেই দেশি বিদেশি পর্যটকদের কাছে এক অন্যতম দ্রষ্টব্য। কেল্লা থেকে মরুভূমি, রাজস্থান মানেই যেন ইতিহাস। এবার তার সঙ্গে যুক্ত হল ৬০ কোটি বছর আগে সৃষ্টি হওয়া এক ক্রেটারও। রাজস্থানের অজস্র ভ্রমণ স্থলের সঙ্গে যুক্ত হয়েছে এই নতুন জায়গা। তাই রাজস্থান গেলে এখানে ঘুরে আসা আবশ্যক। 


You might also like!