Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Travel

2 years ago

Summer Travel Tips : সূর্যের চোখরাঙানি থেকে বাঁচতে পাহাড়ে যাবেন? রইল পাঁচ অফবিট পাহাড়ি গাঁয়ের খোঁজ

Travel
Travel

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃদক্ষিণবঙ্গে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সূর্যের চোখরাঙানি থেকে বাঁচতে উত্তরবঙ্গে যাওয়ার পরিকল্পনা করছেন অনেকেই। কিন্তু অতি চেনা জায়গাগুলোতে বড্ড ভিড়। সেই কারণেই আজ রইল কয়েকটি পাহাড়ি গাঁয়ের হদিশ। যেখানে নিশ্চিতে কটা দিন কাটাতে পারবেন।

বানকুলুং

মিরিকের কাছে এক্কেবারে কাছে ছোট্ট এই গ্রাম। দূরত্ব মাত্র ১৬ কিলোমিটার। এই গ্রামের উপর দিয়ে গিয়েছে বালাসন এবং মুরমাহ নদী। শহরের কোলাহল থেকে দূরে যেতে চাইলে কটা দিন এখানে থেকে আসতে পারেন।

মঝউল

সিকিম সীমানার পাহাড়ি নদীর পাশে একটি গ্রাম মঝউলে। পশ্চিমবাংলার গ্রাম হলেও এখানের সংস্কৃতি সিকিম ঘেঁষা। পেডোং এবং ঋষিখোলার কাছাকাছি এই গ্রাম থেকে খুব সহজেই সিল্ক রুট ট্রেক করা সম্ভব।

তেনারাবং

কালিম্পং শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরের একটি গ্রাম এই তেনারাবং। পাহাড়ে ঘেরা এই গ্রাম সারা বছরই কুয়াশায় ঢাকা থাকে। এখানে রং বেরঙের প্রচুর ফুল এবং অর্কিড দেখা যায়।

ঋষিহাট

দার্জিলিংয়ের ছোট একটি গ্রাম ঋষিহাট। অল্প কয়েকজন পাহাড়ি মানুষের বাস এই গ্রামে। অতিথি আপ্যায়নের জন্য গোটাকয়েক হোমস্টে রয়েছে। এখানে থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘার শোভা দেখতে পাবেন ।


You might also like!