Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Travel

1 year ago

Sonajhuri Khowai Market: শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ের হাটে এই বছর আয়োজিত হচ্ছে না বসন্ত উৎসব

Sonajhuri-Jungle
Sonajhuri-Jungle

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ের হাটে বনদপ্তরের নিষেধাজ্ঞার জন্য এই বছর আয়োজিত হচ্ছেনা বসন্ত উৎসব। দোল পূর্ণিমার দিন সোনাঝুরি খোয়াইয়ে পর্যটক ও স্থানীয়দের প্রবেশাধিকার থাকলেও রঙ খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ২০১৯ সালের পর থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ শুধুমাত্র ঘরোয়া ভাবে বসন্ত উৎসব পালন করে আসছে। সেখানে বহিরাগতদের কোনোরকম প্রবেশাধিকার থাকেনা। সে কারণেই বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় আলাদাভাবে বসন্ত উৎসব পালন করা হয়ে থাকে। গত কয়েক বছর ধরে বোলপুর বনদপ্তরের অন্তর্গত সোনাঝুরি জঙ্গলে স্থানীয়দের উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হতো। কিন্তু এই বছর বোলপুর বনদপ্তরের তরফে সম্পূর্ণভাবে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর সে কারণেই শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের মন কিছুটা হলেও ভারাক্রান্ত। হাটের ব্যবসায়ীরা অবশ্য বনদপ্তরের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। বোলপুর বনদপ্তরের তরফে জানানো হয়েছে, জঙ্গল এলাকায় প্রচুর মানুষের আনাগোনা ও রং খেলার কারণে ক্ষতিগ্রস্ত হয় গাছ। এছাড়াও প্রচুর সংখ্যক গাড়ি আসার ফলে পার্কিং করতে গিয়েও বনদপ্তরের জমি ও গাছ ক্ষতিগ্রস্ত হয়। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

You might also like!