Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Travel

6 months ago

Losoong Festival: ডিসেম্বরে সিকিম মানেই উৎসবের রঙ—চলে এসেছে লোসুং! রইল বিস্তারিত

Losoong Festival  in Sikkim
Losoong Festival in Sikkim

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ডিসেম্বর মানেই পায়ের তলায় সরষে! যদিও গোটা শীতকালেই ভ্রমণের আমেজ থাকে, তবু ডিসেম্বর এলেই পাহাড় ডাক দেয় আলাদাভাবে—বিশেষ করে বাঙালির কাছে। তাই যদি এই ডিসেম্বরে পাহাড়ে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে সিকিম হতে পারে আদর্শ গন্তব্য। বরফে মোড়া সৌন্দর্যের সঙ্গে এই সময়টাতেই শুরু হয় নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব। আর সেই উৎসবেরই অংশ লোসুং—বৌদ্ধ সংস্কৃতির প্রভাবিত এক অনন্য আয়োজন। চলুন জেনে নিই, এই লোসুং উৎসবে গেলে কী কী মনোমুগ্ধকর দৃশ্য আপনার চোখে ধরা পড়বে।

এই বছর সিকিমে এই অনুষ্ঠান শুরু হবে ২০ ডিসেম্বর। যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। লোসুং উৎসব মূলত বৌদ্ধ সংস্কৃতিতে পরিপূর্ণ। আর সেই নিয়ম অনুযায়ী সিকিমে এই সময় হয় নতুন বছর। তারই উদযাপনে সারা সিকিম জুড়ে নানা প্রান্তে পালিত হয় সোলুং উৎসব। তবে গ্যাংটকের বুকে ফোডং ও রুমটেক মনেস্ট্রিতে রাজকীয়ভাবে পালিত হয় এই উৎসব। তাই সিকিমের নানা প্রান্ত ঘুরে দেখার সঙ্গে আপনি এই দুই মনেস্ট্রিতে সিকিমের ‘নিউ ইয়ার সেলিব্রেশন’ দেখতে পৌঁছে যেতে পারেন। এই উৎসবের মূল আকর্ষণ হল চাম নৃত্য। সিকিমের এই লোকনৃত্য মূলত বৌদ্ধ মঠগুলিতেই পালন করা হয়। বৌদ্ধ সন্ন্যাসীরাই মূলত এই নাচ করে থাকেন। এর মাধ্যমে নানা পৌরাণিক ঘটনা তাঁরা তুলে ধরেন সকলের সামনে। যা দেখতে ভিড় জমান দেশ-বিদেশের বহু মানুষ।

উৎসব মানেই আনন্দ, আর আনন্দে ভোজন না থাকলে কী চলে! আপনি যদি ভ্রমণে গিয়ে স্থানীয় খাবার চেখে দেখতে ভালোবাসেন, তাহলে লোসুং উৎসব হবে আপনার জন্য স্বাদের এক নতুন অভিজ্ঞতা। এই সময় সিকিমের ঘরে ঘরে তৈরি হয় থুকপা, সেল রুটি, চ্যাং, গুনদ্রুক স্যুপ, ফাগসাপার মতো ঐতিহ্যবাহী পদ। তাই উৎসবের আমেজের সঙ্গে সিকিমের এই বিশেষ খাবারগুলোর স্বাদ নিতে একদমই ভুলবেন না।

You might also like!