Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Travel

2 years ago

Beach 'Balighai':উড়িষ্যার অভূতপূর্ব সমুদ্র সৈকত 'বলিঘাই' - শুধু ঝিনুক আর ঝিনুক

Orissa's phenomenal beach 'Balighai' - just oysters and oysters
Orissa's phenomenal beach 'Balighai' - just oysters and oysters

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবর্ষায় জঙ্গল আরও সবুজ হয়ে ওঠে। আর পাহাড়ে ধস নামার ভয়। তাই তো এই মরশুমে পাহাড় ভ্রমণ অনেকেই এড়িয়ে চলেন। কিন্তু প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের এই মরশুমে ঘরবন্দী করে রাখা সম্ভব নয়। তাই পাহাড়-জঙ্গল এড়িয়ে চলুন সমুদ্রে। বর্ষায় সমুদ্রও রূপ ধারণ করে। ঢেউগুলো সুবিশাল। আর যদি কোনও কোটাল থাকে, তাহলে সেই রূপ দেখার মতো। যদিও সেই সময় সমুদ্রের পাড়ে না থাকাই ভাল। কিন্তু বর্ষায় কোন সমুদ্রতটে যাবেন? সমুদ্র বললেই মাথায় দিঘা, পুরী, মন্দারমণি ঘুরপাক খেলেও এবার উইকএন্ডে ঘুরে আসুনউড়িষ্যার অভূতপূর্ব সমুদ্র সৈকত 'বলিঘাই'।

চলুন আপনাদের আরো একটি সুন্দর বিচ এর সন্ধান দিই। এই সৈকতে অবশ্য ভিড় কম, তাই সহজেই নির্জন সমুদ্রের ধারে একান্তে সময় কাটাতে পারেন । আজ আপনাদের এই দুর্দান্ত জায়গাটির সম্পর্কে জানাবো যা এর আগে কোনোদিন হয়তো আপনারা দেখেননি। আর সেই জায়গাটাই হল ওড়িশার বালিঘাই সী বীচ। সমুদ্রতটে গিয়ে যদি ঝিনুক খোঁজার ইচ্ছে থাকে, তবে বালিঘাই সাগরতটের চেয়ে ভাল জায়গা খুঁজে পাওয়া মুশকিল। ইতিউতি ছড়িয়ে থাকা অজস্র ঝিনুক কুড়িয়ে সুন্দর সময় কাটবে এখানে। শুধু তাই নয় এই সৈকতের নির্জনতা আপনাকে মুগ্ধ করবে। উড়িষ্যা সরকারের পক্ষ থেকে নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। 

  যাওয়া - পুরী থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত বালিঘাই। তাই খুব সহজেই হাওড়া থেকে পুরী স্পেশাল যে কোনো ট্রেনে উঠে নেমে পরুন পুরী স্টেশনে। বাঙালির চিরচেনা তীর্থস্থান বা ঘোরার জায়গা যাই বলুন পুরীর মতন ভিড় ও হই-হট্টগোল কিছুই নেই সেখানে। সেখান থেকে ছোট গাড়ি ভাড়া করে চলে যাবেন বালিঘাই। সেখানে গিয়ে দেখতে পাবেন বালির লম্বা এক রাস্তা সেটাই সরাসরি চলে গেছে বিচের দিকে। জনবসতি সেখানে এখনো তেমন ভাবে গড়ে ওঠেনি যার ফলে এখনও কোনো হোটেল ওখানে গড়ে ওঠেনি। তবে ভয় পাওয়া বা চিন্তার কোন কারণ নেই। যেহেতু পুরী থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত এই বিচ তাই আপনারা পুরীর হোটেলে থেকেই খুব সহজে যাতায়াত করতে পারেন। পুরী থেকে সকালে বেরিয়ে সমুদ্র স্নান সেরে রাস্তায় লাঞ্চ সেরে স্বচ্ছন্দে দুপুরের মধ্যে ফিরে আসতে পারেন হোটেলে।

You might also like!