Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Travel

2 years ago

Karshiang Offbeat Gram 'Belter':কার্শিয়াং এর কাছেই নতুন অফবিট গ্রাম 'বেলটার' - অনন্য সৌন্দর্য

New Offbeat Gram 'Belter' Near Karshiang
New Offbeat Gram 'Belter' Near Karshiang

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরমের ত্রাসকে উপেক্ষা করে মানুষ ছুটে চলেছে শীতলতা অনুভব করতে পাহাড়ে। কিন্তু সেখানে ''ঠাই নাই ঠাই নাই'' অবস্থা। তাই আমাদের ভ্রমণ সঙ্গীর আজকের ডেস্টিনেশন কার্শিয়াং এর অদূরেই 'বেলটার'গ্রাম। এবার আপনারও যদি পাহাড়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনার জন্য রইল এই প্রতিবেদনটিতে। এই প্রতিবেদনে আপনি এক নতুন ঘুরতে যাওয়ার জায়গা পাবেন। এখানে থাকা রিসোর্ট আপনাকে বিলাসিতার আনন্দ দেবে। সেইসঙ্গে একদম কাছ থেকে প্রকৃতিকে চুটিয়ে উপভোগ করতে পারবেন। শহরের বিশৃঙ্খলতা ও কোলাহল থেকে একদম দূরে কার্শিয়াং-এ অবস্থিত এই বেলটার। এখানে আপনি এলে পাহাড়, চা বাগান, সুইমিল পুল, নদী সবকিছুই পাবেন। এখানে গড়ে ওঠা একাধিক প্রপার্টিতে আপনি রাত্রিনিবাস করতে পারেন।

  সামনে পাহাড়, রিসোর্টের ভিতরে থাকা স্যুইমিং পুল আপনাকে মুগ্ধ করবেই। জায়গাটি খুবই শান্ত, ফাঁকা, নিরিবিলি। পরিবার হোক, বন্ধুবান্ধব বা প্রিয়জন…এখানে নিরিবিলিতে সময় কাটানোর জুড়ি মেলা ভার।

এখানে থাকা পাহাড়, বিভিন্ন পাখির কিঁচিরমিঁচির হোক বা নদীর শব্দ, আপনাকে মুগ্ধ করবেই। সবকিছু দেখে লোভ লাগছে তো? আপনারও ইচ্ছা করছে তো ছুটে এখানে চলে আসতে? কিন্তু জানেন কি এখানে থাকতে হলে কী করতে হবে? বা কীভাবে কটেজটি বুক করতে হবে এবং বেলটারে পৌঁছাবেন? বেলটার গ্রামের এই কটেজগুলি জিটিএ পরিচালিত। ফলে বুকিং করতে হবে জিটিএ-এর ওয়েবসাইট থেকে অনলাইনে কিংবা ফোন করে।

  যাওয়া - আর এই বেলটারে আসতে গেলে আপনাকে প্রথমে শিলিগুড়ি পৌঁছাতে হবে। এরপর সেখান থেকে শেয়ারে হোক বা প্রাইভেটে গাড়ি বুক করে এখানে চলে আসতে পারেন।

You might also like!