Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Travel

2 years ago

Rajarani Hill:কার্শিয়াং এর অদূরেই অফবিট ভ্রমণ 'রাজারানি পাহাড়।

Rajarani Hill
Rajarani Hill

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঘন জঙ্গলের মধ্যে রাজারানি পাহাড়! কিন্তু একটি পাহাড়ের নাম এরকম কেন? তার খোঁজ করতে গিয়ে সামনে এলো উত্তরবঙ্গের অন্যতম জনজাতি লেপচাদের এক অকথিত ইতিহাস। মহানন্দা অভয়ারণ্যের ভিতরে প্রায় চারশো বছর আগে সেই পাহাড়ে তৈরি দুটি প্রাকৃতিক গুহায় কিছুদিন আত্মগোপণ করেছিলেন লেপচাদের রাজা ও রানি।

 মহানন্দা অভয়ারণ্যের ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত দুটো প্রাকৃতিক গুহা। সেটাই পরিচিত রাজারানি পাহাড়। এই নামের মধ্যেই লুকিয়ে লেপচাদের এক ইতিহাস। এই রাজারানি পাহাড় প্রায় চারশো বছর আগে তৈরি প্রাকৃতিক গুহা। গুহার ভিতরে প্রায় কুড়ি তলা বাড়ির সমান পাহাড়ের চাঁই। রক ক্লাইম্বিং ছাড়া সেখানে পৌঁছানো সম্ভব নয়। তবে, গুহা দু’টি দেখতে খুব সুন্দর। অনায়াসে এখানে মানুষ বাস করতে পারবে।


  স্থানীয় মানুষদের একটি পাহাড় গুলমা রাজা এবং অন্যটি গুলমা রানি নামে পরিচিত। লেপচা ভাষায় গুলমা শব্দের অর্থ আত্মগোপন করে থাকা মানুষ। শোনা যায়, একসময় লেপচাদের রাজা ও রানি আত্মগোপণ করতে এই গুহায় বেশ কিছুদিন আশ্রয় নিয়েছিলেন। যদিও এর কোনও প্রমাণ মেলেনি। যদিও লেপচাদের খুব বেশি ইতিহাসের সন্ধান পাওয়া যায় না। ভুটান রাজাদের বারবার আক্রমণের কারণে লেপচাদের ইতিহাস অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। পরবর্তী সময়ে লেপচারা কালিম্পং দখল করে নেয় এবং সেই সময় নষ্ট হয়ে যায় লেপচাদের পুঁথি ও নথিপত্র। তবে, উত্তরবঙ্গের অনেক পাহাড়ি গ্রামে লেপচাদের বাস রয়েছে। পাইন, ধুপির জঙ্গল ধরে মহানন্দা অভয়ারণ্যের মধ্য দিয়ে পৌঁছাতে হয় এখানে। এই অঞ্চলে প্রায় ৩৬ রকমের বন্যপ্রাণী এবং ২৪০ প্রজাতির পাখির দেখা পাওয়া যায়। এমনকী এখানে দেখা মেলে এক ধরনের বিলুপ্তপ্রায় প্রজাতির উভচর স্যালামান্ডারের।


  যাওয়া ও থাকা - কালিঝোরা বাজার থেকে বাম দিকে রাস্তা ধরে ৪৪ কিলোমিটার পথ গেলেই লাটপানছার। লাটপানছার গ্রাম থেকে জঙ্গলের পথ ধরে মহানন্দা অভয়ারণ্যের দিকে হাঁটা লাগালেই পৌঁছে যেতে পারেন রাজারানি পাহাড়ের কাছে। লাটপানছারে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। ঘন জঙ্গল, প্রাকৃতিক পুকুর, পাহাড় সব মিলিয়ে লাটপানছার এক অনন্য অভিজ্ঞতা এনে দিতে পারে।



 

You might also like!