Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Travel

1 year ago

Marble Lake: অযোধ্যা পাহাড়ের নিকটে মার্বেললেক! স্নিগ্ধ পরিবেশে ট্যুরিস্টদের সময় কাটানোর সেরা ঠিকানা

Marble Lake
Marble Lake

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুরুলিয়া হলো পশ্চিমবঙ্গের ভ্রমণের একটা অন্যতম আকর্ষণীয় স্থান। আর পুরুলিয়া ভ্রমণ মানেই অবশ্যই থাকবে অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড় যাবেন কিন্তু মার্বেল লেক দেখবেন না- এই ভুল কখনই করবেননা। এই মার্বেল লেক তৈরি হয়েছে সম্পূর্ণ প্রকৃতির নিয়মে। পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু এই মার্বেল লেক। পর্যটকেরা অযোধ্যা বেড়াতে গেলে মার্বেল লেকের সৌন্দর্য উপভোগ করতে ভোলেন না। ‌ফটোসেশন করার জন্য অনেকেই এই জায়গা বেছে নেন। মুগ্ধ চোখে মার্বেল লেকের সৌন্দর্য উপভোগ করেন। সম্প্রতি একাধিক প্রকৃতি বিষয়ক ছবির শ্যুটিংও হয়েছে এখানে।   

মার্বেল লেককে কেন্দ্র করে অনেক দোকান গড়ে উঠেছে ভ্রমনার্থীদের জন্য। ওই লেকের পাশে বসে ব্রেকফাস্টের সঙ্গে চা খেতে কিন্তু দারুন লাগবে। স্বচ্ছ টলটলে জলে আপনার ছবি ভেসে উঠবে। প্রায় মার্চ পর্যন্ত অনেক পরিযায়ী পাখির আড্ডা জমে ওই লেকে, পাখির কলতানে জায়গাটি হয়ে ওঠে ভীষণ স্নিগ্ধ। এখানকার শান্ত পরিবেশ পর্যটকদের মন কাড়বে তা বলা বাহুল্য। 

কীভাবে থাকবেন?  - সাধারণত সবাই বাঘমুন্ডি অথবা অযোধ্যা পাহাড়ের উপরে রাত্রিবাস করেন। তারপর গাড়ি নিয়ে ঘুরে বেড়ান সর্বত্র। আপনিও তাই করতে পারেন। তবে মার্বেল লেকে যেতে ভূলবেননা কিন্তু। 

You might also like!