Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Travel

11 months ago

Hindu temple: কাঁকসার গড় জঙ্গলে রয়েছে দেবী শ্যামরূপার মন্দির, যা ইতিহাসের জীবন্ত দলিল

Kankasa Shyamrupa temple
Kankasa Shyamrupa temple

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পশ্চিম বর্ধমানের দেবী শ্যামরূপার মন্দির যেন গভীর জঙ্গলে লুকোনো এক প্রাচীন সম্পদ। ছোট্ট মন্দির পরিসর, তা সত্ত্বেও এর বিশালত্ব অনেক। এই মন্দিরকে কেন্দ্র করে একাধিক কীংবদন্তি কথা প্রচলিত রয়েছে। বলা হয় রাঢ়বঙ্গের রাজা ইছাই ঘোষের আরাধ্যা দেবীর বসবাস এই মন্দিরে। গভীর জঙ্গলের মাঝে অবস্থিত এই মন্দিরে দুর্গাপুজোর সময় বহু মানুষের ভিড় জমে। কিন্তু দুর্গাপুজো ছাড়াও যে কোনওদিন আপনি এই মন্দিরে যেতে পারেন।ব্ছরের অন্যান্য সময় দেবীর খুব কাছ থেকে দর্শন পাবেন। এখানে রয়েছে ভোগ প্রসাদ গ্রহণ করার সুযোগও। তাছাড়াও সবুজ গভীর জঙ্গলের মাঝে এই মন্দিরে পরিবেশ আপনাকে মুগ্ধ করবে তা নিঃসন্দেহে বলাই যায়।

দেবী শ্যামরূপার মন্দির যেতে হলে আপনি দুর্গাপুর অথবা পানাগড় থেকে যেতে পারেন। যদি দুর্গাপুর থেকে যেতে চান, তাহলে আপনাকে দুর্গাপুর স্টেশন থেকে বাসে যেতে হবে মলানদিঘি।আর পানাগড় থেকে যেতে চাইলে আপনাকে বাস ধরে যেতে হবে ১১ মাইল বাসস্ট্যান্ড। তারপর সেখান থেকে টোটো বা অন্য গাড়ি ভাড়া করে পৌঁছতে হবে গভীর জঙ্গলের মাঝে অবস্থিত এই মন্দিরে। তবে এই মন্দিরে গেলে কয়েকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমত সূর্য ডোবার আগেই এই মন্দির থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। কারণ এখানে রাত্রিবাসের কোনও সুযোগ নেই। রাত হলে গভীর জঙ্গলে ঘেরা রাস্তায় সমস্যায় পড়তে পারেন। যদি দেবীর শ্যামরূপাকে পুজো দিতে চান, তাহলে চেষ্টা করবেন সকাল সকাল মন্দিরে পৌঁছে যাওয়ার।

You might also like!