Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Travel

2 years ago

Honeymoon Destination: মধুচন্দ্রিমায় যেতে পারেন ওড়িশার এই সমুদ্র সৈকতে!

Gopalpur Beach (File Picture)
Gopalpur Beach (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিরিবিলিতে সঙ্গীর সাথে সময় কাটানোর আদর্শ ঠিকানা হল ওড়িশার গঞ্জাম জেলায় অবস্থিত গোপালপুর। যেখানে পুরী সমুদ্র সৈকতের মত লোকজন নেই শুধু রয়েছে নির্জন মনোমুগ্ধকর সৈকত। যেখানে একান্তে নিজের সঙ্গীটির সাথে সময় কাটিয়ে, সম্পর্কের উষ্ণতা বাড়াতে পারেন আপনি।

এখানে সমুদ্রের ঢেউ ভালই। তাই একটি দিন পুরীতে জগন্নাথ দর্শন করে সম্পর্কের গভীরতা মাপতে মধুচন্দ্রিমার বাকি দিনগুলি কাটাতেই পারেন এই নির্জন সৈকতে। চাইলে এখান থেকেই গা়ড়ি করে ঘুরে নেওয়া যায় ‘ওড়িশার কাশ্মীর’ দারিংবাড়ি।

খুব ভাল হয় যদি ওড়িশা পর্যটন বিভাগ (ওটিডিসি)-এর হোটেলে থাকতে পারেন। তবে ভরা সময়ে ঘর পাওয়া মুশকিল। তাই আগে থেকে বুক করে রাখা ভাল। এ ছাড়া বিভিন্ন দামের হোটেল আছে। চাইলে একটু বেশি খরচা করে সমুদ্রমুখী ঘর নিতেই পারেন।

এখানকার মূল আকর্ষণ হল সমুদ্র। তাই বেশির ভাগ সময়ে সমুদ্রতীরে ঘুরেই কাটিয়ে দিতে পারেন। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুই-ই ভাল লাগে। পাশেই রয়েছে বহু দিনের পুরনো লাইট হাউস। একটু দূরেই রয়েছে নির্মল ঝোরা এবং তারাতারিণী মন্দির। পরের দিন যেতে পারেন রম্ভায়। পুরীর চিল্কারই বিস্তৃত অংশ হল রম্ভা। পড়ন্ত বিকেলে নৌকাবিহার মন্দ লাগবে না। পরের দিন বারাকুল থেকে নৌকা করে ঘুরে আসতে পারেন নলবন এবং মোহনা থেকে।

জায়গাটিতে পৌঁছতে হলে, হাওড়া থেকে ভুবনেশ্বরগামী ট্রেনে চলে আসুন বেরহামপুর। সেখান থেকে গোপালপুর যেতে সময় লাগবে ঘণ্টাখানেক।

এ ছাড়া সড়কপথে আসতে পারেন। রাস্তা ভাল, কিন্তু সময় লাগবে প্রায় ১২ ঘণ্টার মতো।

আকাশপথে আসতে গেলে নামতে হবে ভুবনেশ্বরে। সেখান থেকে গাড়িতে গোপালপুর পৌঁছতে সময় লাগে ঘণ্টা চারেক।

You might also like!