Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Travel

1 year ago

Gajoldoba: পরিযায়ী পাখির দেশ উত্তরবঙ্গের গজলডোবা,যা বর্তমানে পর্যটকদের অন্যতম আকর্ষণ!

Ghazaldoba in North Bengal
Ghazaldoba in North Bengal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ এখন পর্যটকদের একটা অন্যতম আকর্ষণ। প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে।সঙ্গে সরকার উত্তরবঙ্গে পর্যটকদের আকর্ষণের জন্য নানা পরিকল্পনা নিয়েছে। তারই একটি নিদর্শন 'গজলডোবা'।প্রাকৃতিক সৌন্দর্য এবং ছিমছাম পরিবেশের মাঝে গজলডোবা এক অপরূপ অনুভূতি দেয়। পশ্চিমবঙ্গের পর্যটন দফতর আবার সেখানে শিকারা পরিষেবা চালুর পরিকল্পনা করছে। ফলে সেখানের আকর্ষণ আরো বাড়বে। দূরে প্রাচীন হিমালয়, সামনে নীল জল, চারিদিকে সবুজ বনানি। নানান পরিযায়ী পাখিদের বাস। সবমিলিয়ে গজলডোবা এখন প্রাইম ভ্রমন গন্তব্য। তাই পর্যটকদের মাঝে জায়গাজুড়ে নিচ্ছে উত্তরবঙ্গের  গজলডোবা। শীতের ছোট্ট ছুটিতে কাছেপিঠে কোথাও ঘুরে আসার জন্য গজলডোবার তুলনা হয়না। শীতের মরশুমে মানুষের পাশাপশি প্রচুর পরিযায়ী পাখির দেখা পাওয়া যায় সেখানে। 


অদূরে হিমালয়, সামনে নীল টলটলে জল, আশেপাশে পাখিদের কলরব! সবটা মিলিয়ে এমন সুন্দর জায়গা খুব বিরল। ওপারে তিস্তা নদীর ধারে বেড়ানোর জন্য অনেকেই আসেন। কিন্তু বর্তমানে পর্যটকদের নম্বর ওয়ান ভ্রমণ গন্তব্যস্থল হয়ে উঠেছে এই বাঁধটি। আকাশ পরিষ্কার থাকলে সেখানে দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘারও। এখানের শান্ত নির্লিপ্ত পরিবেশ ছুটি কাটানোর জন্য দারুণ উপভোগ্য। সামনেই আবার গরুমারা জাতীয় উদ্যান, সেখানেও ঘুরে আসা যায়। 


পাহাড় ঘুরতে যাওযার সাধ্য যাদের নেই অর্থাৎ ইচ্ছা থাকলেও বিভিন্ন কারণে যেতে পারেননা, গজলডোবা তাদের জন্য আদর্শ ডেস্টিনেশন। এখানে বর্তমানে কয়েকটা হোটেল রিসর্ট আছে, সেখানে রয়েছে থাকার সুব্যবস্থা। তাই দেরি নয়, দ্রুত বেরিয়ে পড়ুন আর গন্তব্যস্থান অবশ্যই গজলডোবা।

You might also like!