Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Travel

1 year ago

Travel Tips: একঘেয়েমি এক তুরিতে উধাও হবে সৌন্দর্যসম ঘাটশিলায়, কিভাবে যাবেন জানেন ?

Travel Tips
Travel Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- হয়তো আপনি ইতিমধ্যে ঘাটশিলা গেছেন,কিন্তু এখন ঘাটশিলা একদম নতুন রূপ নিয়ে অপেক্ষা করছে আপনার জন্য। দলমা পাহাড়ে গিয়েছেন? সুবর্ণরেখা নদীর জলে পা ভিজিয়েছেন? এগুলি শুনে নিশ্চয়ই আপনারও লোভ হচ্ছে এই জায়গাটিতে যাওয়ার? তাহলে অবশ্যই চোখ রাখুন এই প্রতিবেদনটিতে। আপনি জানলে হয়তো অবাক হবেন যে ঝাড়খন্ডের সিংভূম জেলার অন্যতম আকর্ষণীয় স্থান হল এই ঘাটশিলা। ঝাড়খন্ড পর্যটনের অন্যতম দর্শনীয় গন্তব্য হল সবুজ অরণ্যের মধ্যে সুবর্ণরেখা নদীর পাশে এই ঘাটশিলার অবস্থান। এখম একদম নতুন রূপে সাজানো হয়েছে ঘাটশিলাকে।

ঘাটশিলা প্রথম মানুষের চোখে নিয়ে আসেন আরণ্যক লেখক বিভূতিভূষণ। ৭০-৮০-র দশকের জনপ্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ‘পথের পাঁচালী’ উপন্যাসের পটভূমি হিসেবে জায়গাটি জনপ্রিয়তা অর্জন করে। আপনিও যদি শহরের কোলাহল থেকে একটু দূরে ও মুক্ত বাতাসে কয়েকটা দিন কাটাতে চান তাহলে আপনাকে অবশ্যই ঘাটশিলা পরিদর্শন করতে হবে। ঝাড়খন্ড পর্যটনের এই জায়গাটি খুবই শান্ত এবং নির্মল গ্রামীণ জীবনের সারমর্মকে প্রতিফলিত করে। আপনি এই জায়গায় অনেক উপজাতি গ্রামও দেখতে পারেন। এখানকার পাহাড়, জল, ঝর্ণা, লেক আপনাকে মুগ্ধ করবেই। আপনি যদি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান তবে আপনি অটো বা ট্যাক্সি ভাড়া করতে পারেন। ঘাটশিলা থেকে একটু দূরেই আপনি ফুল্ডুংরি পাহাড়ে যেতে পারেন। এছাড়া বুরুডি লেক, রতনী মন্দির, ধারাগিরি জলপ্রপাত, নারোভা ফরেস্ট, সুরদা পাহাড়, মোসাবনি কপার মাইন প্রভৃতি দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন।

যাওয়া ও থাকা - কলকাতা থেকে অনেক ট্রেন রয়েছে, যেমন স্টিল এক্সপ্রেস, জন শতাব্দী এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস। এছাড়াও এক্সপ্রেস ট্রেনের টিকিট না পেলে লোকাল ট্রেনে ব্রেক জার্নি করে যেতেই পারেন। দামি ও কমদামি সমস্ত রকম হোটেল লজ ঘাটশিলায় আছে।

You might also like!