Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Technology

6 months ago

SIR 2025: আপনার গুরুত্বপূর্ণ শংসাপত্র ডাউনলোড হচ্ছে না? SIR-এর জটিলতা এড়িয়ে নিজের ফোন থেকেই এই পদ্ধতিতে কাজ সেরে নিন

SIR (Special Integrated Revision) 2025
SIR (Special Integrated Revision) 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  SIR (Special Integrated Revision) নিয়ে রাজ্যবাসীর মনে নানা প্রশ্ন রয়েছে। কমিশনের নির্দেশিকা অনুযায়ী, যদি ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকে, তবে আধার, ভোটার আইডি সহ মোট ১১টি নথি দেখাতে হবে। কিন্তু যদি দুর্ভাগ্যবশত আপনার আধার, ভোটার বা জাতিগত শংসাপত্রের মতো জরুরি নথিগুলি হারিয়ে যায়, তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি মাত্র কয়েক মিনিটের মধ্যেই অনলাইনে এই নথিগুলি ডাউনলোড করে নিতে পারবেন। তবে মনে রাখবেন, ভোটার আইডি এবং আধারের ক্ষেত্রে ডাউনলোড করতে হলে আপনার মোবাইল নম্বর অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে। এখন চলুন, এই ডাউনলোড করার পদ্ধতিটি জেনে নেওয়া যাক।

আধার কার্ড ডাউনলোডের পদ্ধতি

১. প্রথমে www.uidai.gov.in-এ যান।

২. ‘আধার অনলাইন সার্ভিসেস’ নামের একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।

৩. পাবেন ‘রিট্রিভ লস্ট UID/EID’ অপশন। সেটি ক্লিক করলেই খুলে যাবে একটি নতুন পেজ। সেখানে আপনাকে নাম, ই-মেল আইডি, মোবাইল নম্বর দিন। জানিয়ে দিন হবে আপনি আধার কার্ড চাইছেন নাকি এনরোলমেন্ট নম্বর।

৪. এবার OTP অপশনে ক্লিক করুন। রেজিস্টার্ড মোবাইল অথবা ই-মেল আইডিতে পেয়ে যাবেন সেই OTP নম্বর। চটপট OTP সাবমিট করন। 

৫. ব্যস, আপনার কাজ শেষ। এবার নিজের মোবাইল ও ই-মেল চেক করে দেখুন আধার UID অথবা এনরোলমেন্ট নম্বরটি এসে গিয়েছে কিনা। তাহলে দেরি না করে ই-কপিটি ডাউনলোড করে ফেললেই ফের হাতে এসে যাবে আধার কার্ড।

ভোটার কার্ড ডাউনলোডের পদ্ধতি

১.প্রথমে গুগল প্লে স্টোর থেকে Voter Helpline অ্যাপ ডাউনলোড করতে হবে।

২.এই অ্যাপে গিয়ে ভোটার কার্ডে থাকা EPIC Number বা মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে।

৩.তারপর লগইন করুন।

৪.রেজিস্টার করা মোবাইল নম্বর আর EPIC Number দিয়ে আপনার রাজ্য বেছে নিয়ে Fetch Details-এ ক্লিক করতে হবে।

৫.ব্যাস, এরপর অ্যাপের নির্দেশ মেনে ডাউনলোড করা যাবে ই-ভোটার কার্ড।

জাতিগত শংসাপত্র ডাউনলোডের পদ্ধতি

১. প্রথমে https://castcertificatewb.gov.in/- লিংকে ক্লিক করুন।

২. বেছে নিন SC/ST অপশন।

৩. ক্লিক করলেই পাবেন ‘ডাউনলোড সার্টিফিকেট’ অপশন।

৪. সার্টিফিকেট নম্বর ও আবেদনকারীর নাম দিন। ব্যস, আপনার কাজ শেষ। এবার ডাউনলোড করে নিন সার্টিফিকেট।

একনজরে  SIR-এ কোন ১১ টি নথি গ্রহণযোগ্য বলে জানিয়েছে কমিশন

১. সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র

২. ১ জুলাই ১৯৮৭-র আগে জারি হওয়া কোনও সরকারি নথি

৩. বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট

৪. পাসপোর্ট

৫. যে কোনও বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (সাল, তারিখ উল্লেখ থাকতে হবে)

৬. স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট (জেলাশাসক বা সমতুল কারও দেওয়া)

৭. বনপালের সার্টিফিকেট

৮. কাস্ট সার্টিফিকেট

৯. এনআরসি অন্তর্ভুক্তির প্রমাণ (যেখানে প্রযোজ্য)

১০. পারিবারিক রেজিস্টার (রাজ্য সরকার বা প্রশাসন প্রদত্ত)

১১. সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি (দলিল বা পর্চা)

You might also like!