Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Technology

1 year ago

Voice Command on Emoji: ভয়েস ইনপুটেই এবার ইমোজি, কীভাবে করবেন জেনে নিন

Voice Command on Emoji
Voice Command on Emoji

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমোবাইল ডিভাইসে অনেক কাজ আর হাতে লিখে করতে হয় না। সার্চ, অ্যাপ ওপেনিং, মেসেজ পাঠানো, সবই হয় ভয়েস কম্যান্ডের মাধ্যমেই। গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ভয়েস ইনপুট আরও আপগ্রেড হয়েছে। এবার ভয়েস কম্যান্ডের মাধ্যমে ইমোজি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। অ্যান্ডড্রয়েড বা আই ফোনে আপগ্রেডেড ভার্সনে এই সুবিধা পাওয়া যাবে।

কিন্তু কীভাবে করবেন! ধরুন আপনি কাউকে 'হার্ট' ইমোজি পাঠাতে চান, তা হলে একটি কম্যান্ড ব্যবহার করলেই হয়ে যাবে। ভয়েস কম্যান্ডে বলতে হবে সেই ইমোজির নামটি বলতে হবে। তা হলেই হবে। তবে তার আগে অবশ্যই ইমোজিপিডিয়াতে প্রত্যেকটি ইমোজির সঠিক নাম জেনে নিতে হবে। তারপর আপনার লাইনের সঙ্গে 'উইঙ্কিং ফেস' বা 'রেড হার্ট ইমোজি' শব্দগুলি ভয়েস কম্যান্ডে বললে, প্রথমে শব্দটি রঙিন হয়ে যাবে। সঙ্গে ইমোজি ব্যবহারের বিকল্পও চলে আসবে টেক্সট বক্সে।

কীভাবে করবেন

আই ফোনের সিরি

প্রথমে যে অ্যাপটিতে ভয়েস মেসেজ পাঠাতে চান, সেটি খুলতে হবে।

এরপর কি-বোর্ডে মাইক্রোফোন আইকনে ক্লিক করতে হবে ও এনাবল ডিটেকশন করতে হবে।

এরপর যে মেসেজ পাঠাতে যান, সেই মেসেজটি ভয়েসে বলে সঙ্গে ইমোজির নামটি বলতে হবে।

পুরনো ভার্সনের আই ফোনে এই ফিচার্স ব্যবহার করা যাবে না।

গুগল অ্য়াসিস্ট্যান্টে কী করবেন

মেসেজ বক্সে যেতে হবে

কি বোর্ডে মাইক্রোফোন আইকনে যেতে হবে

ভয়েস কম্যান্ডে নির্দিষ্ট ইমোজির নাম বললেই চলে আসবে টেক্স বক্সে।

You might also like!