Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Technology

1 year ago

WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপে নতুন আপডেট! জানুন বিস্তারিত

WhatsApp (Symbolic picture)
WhatsApp (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। নানান সুযোগ সুবিধা যুক্ত পরিচিত এই অ্যাপে যুক্ত হলো আরও নতুন একটি ফিচার। হোয়াটসঅ্যাপ অপরের সাথে যোগাযোগের বর্তমানে গুরুত্বপূর্ণ মাধ্যম। এটিতে শুধু ম্যাসেজ নয় রয়েছে কলের সুবিধা। অনেকেই আলাপচারিতা কিংবা কাজের জন্য হোয়াটসঅ্যাপ কল ব্যবহার করে থাকেন। তবে এবার থেকে শিডিউল করা যাবে হোয়াটসঅ্যাপ কল। 

কীভাবে করবেন, জানুন বিস্তারিত.....

কোনও থার্ড পার্টি অ্যাপের সাহায্য ছাড়াই হোয়াটসঅ্যাপ কল এ বার থেকে শিডিউল করা যাবে। কয়েকটি ছোট্ট উপায় মানলেই হোয়াটসঅ্যাপ কল শিডিউল করা যাবে সহজে। 

* প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে 'Calls' সেকশনে ক্লিক করতে হবে। এরপর 'Create New Call Link'-এ ক্লিক করতে হবে। এর দ্বারা একটি unique link পাওয়া যাবে।

* সেই unique call link পাওয়ার পর কলের ধরন কী হবে, ভিডিয়ো কল নাকি ভয়েস কল, সেটি নির্বাচন করতে হবে। তা নির্বাচন করার পর এই হোয়াটসঅ্যাপ কল শিডিউল করার প্রক্রিয়া শেষের পথে এগোবে।

* হোয়াটসঅ্যাপ কল শিডিউল করার জন্য সবচেয়ে শেষে কী করতে হবে? যে ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ কল করতে চান, তাঁকে সেই unique call link টি পাঠিয়ে দিন।

* হোয়াটসঅ্যাপে গ্রুপ কল শিডিউল করতে চাইলে গ্রুপে যাওয়ার পর মেসেজ বারের নীচে বামদিকে একটি প্লাস আইকন দেখা যাবে। তাতে ক্লিক করতে হবে। ডানদিকে ফটো, ক্যামেরা সহ একাধিক অপশন পাওয়া যাবে। সেখান থেকে ইভেন্টে ক্লিক করতে হবে। ইভেন্টের নাম লিখতে হবে। সময় সেট করতে হবে। শেষে unique call link টি গ্রুপে পাঠাতে হবে।

উপরিউক্ত পদ্ধতি প্রয়োগ করে আপনার হোয়াটসঅ্যাপ কল শিডিউল করে নিন আর কথা বলুন নিশ্চিন্তে।

You might also like!