Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Technology

1 year ago

WhatsApp New Feature: WhatsApp-এ আসছে নতুন ফিচার, বড় মেসেজের নির্দিষ্ট অংশ কপি করতে পারবেন সহজেই!

WhatsApp New Feature
WhatsApp New Feature

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  WhatsApp ব্যবহারকারীদের জন্য সুখবর! বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা হোক  অথবা অফিসের কাজ, এখন সমস্তটা জুড়েই হোয়াটসঅ্য়াপ। দিনব্যাপী প্রয়োজনীয় যাবতীয় কাজ হয় এতেই। বহু ক্ষেত্রে মেসেজের একটা অংশ বা একটা শব্দ কপি করার প্রয়োজন পড়ে। সেখানে সমস্যায় পড়তে হয় ইউজারদের। সেই সমস্যা  এবার সমাধানের পথে।

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে এক নতুন ও কার্যকর ফিচার, যা বিশেষ করে দীর্ঘ মেসেজ পাঠানো বা পড়ার সময় অনেকটাই কাজে দেবে। এই ফিচারের মাধ্যমে এবার ব্যবহারকারীরা কোনও বড় বা লম্বা মেসেজের নির্দিষ্ট অংশ বেছে নিয়ে কপি করতে পারবেন। এই মুহূর্তে WhatsApp-এ কোনও দীর্ঘ মেসেজ কপি করতে গেলে পুরো মেসেজই কপি হয়ে যায়। ফলে প্রয়োজনীয় ছোট অংশটুকু আলাদা করা কষ্টকর হয়ে পড়ে। নতুন আপডেটটি সেই সমস্যারই সমাধান আনবে। ব্যবহারকারীদের সুবিধা আরও বাড়াতেই WhatsApp নিয়মিত নানা ফিচার নিয়ে আসে। এই নতুন কপি সিলেকশন ফিচারও ব্যবহারকারীদের চ্যাটিং অভিজ্ঞতা আরও উন্নত করবে বলেই মনে করা হচ্ছে।

ভাবছেন তো ব্য়াপারটা কী? সংস্থার তরফে জানানো হয়েছে, মূল লক্ষ্য অ্যাপটিকে আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করে তোলা। সেই কারণে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চলতেই থাকে। পাশ মার্ক পেলেই অ্যাপে যুক্ত হয় নয়া ফিচার। এবার আসতে চলেছে আরও এক ফিচার। এতে এবার লম্বা মেসেজের একটা নির্দিষ্ট অংশ বা  প্রয়োজনে একটি শব্দ কপি-পেস্ট করা যাবে। সেটা ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট , চ্যানেল-সব ক্ষেত্রেই প্রযোজ্য। তবে এই ফিচার চালু হলে ইউজাররা ভীষণভাবে উপকৃত হবে বলেই মনে করছে সংস্থা।

কিন্তু কীভাবে এই ফিচারের সুবিধা পাবেন? জানা গিয়েছে, মেসেজের উপর ট্যাপ করে তা ধরে রাখতে (ট্যাপ অ্যান্ড হোল্ড) হবে। এরপর যে অংশটুকু কপি করতে চান, শুধু সেটুক সিলেক্ট করতে হবে। এরপর মিলবে কপি অপশন। ব্যস, ঝামেলা শেষ। জানা যাচ্ছে, ইতিমধ্যেই আইওএস ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা  পাচ্ছেন। প্রসঙ্গত, সম্প্রতি আরও এক দারুণ ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। এর ফলে গ্রুপে কী নিয়ে আলোচনা হয়েছে তা এক ক্লিকেই জানিয়ে দেবে এআই। ফলে সময় নষ্ট করে পুরনো মেসেজ পড়তে হবে না। তবে চিন্তা নেই, এতে কোনও প্রাইভেসি লঙ্ঘন হবে না বলেই সংস্থার তরফে জানানো হয়েছে।

You might also like!