Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Technology

1 year ago

Asus Chromebook CX14:হালকা ওজন, দামে সাশ্রয়ী! ভারতে এল নতুন Asus Chromebook CX14

Asus Chromebook CX14
Asus Chromebook CX14

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : বর্তমান ডিজিটাল যুগে ল্যাপটপ আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। পড়াশোনা হোক বা অফিসের কাজ, অনলাইন মিটিং হোক কিংবা বিনোদন—সবক্ষেত্রেই একটি কার্যকর ও হালকা ল্যাপটপের প্রয়োজনীয়তা বেড়েই চলেছে। বিশেষ করে শিক্ষার্থীদের এবং হালকা ব্যবহারের জন্য এমন একটি ডিভাইস দরকার, যা হবে সাশ্রয়ী, ব্যবহারবান্ধব ও দীর্ঘস্থায়ী ব্যাটারি সমৃদ্ধ। সেই প্রয়োজন মাথায় রেখে এবার ভারতীয় বাজারে এল Asus-এর নতুন বাজেট Chromebook—Asus Chromebook CX14। কম দামে আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় ফিচারসমূহ নিয়ে এই ল্যাপটপ ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। চলুন জেনে নেওয়া যাক এর ফিচার সম্পর্কে-

* ডিসপ্লে- নতুন Asus Chromebook CX14-এ রয়েছে 14 ইঞ্চির HD ডিসপ্লে, যার মাধ্যমে আপনি ক্লাস, ভিডিও   কনফারেন্স কিংবা স্ট্রিমিং—সব কিছুই করতে পারবেন ঝকঝকে ভিজ্যুয়ালস-সহ।

* প্রসেসর-তে রয়েছে Intel Celeron N4020 প্রসেসর, 4GB RAM এবং 64GB ই-MMC স্টোরেজ, যা দৈনন্দিন   কাজের জন্য যথেষ্ট।

*ব্যাটারি ও ওজন-এই ল্যাপটপের অন্যতম বড় সুবিধা এর ব্যাটারি লাইফ যা ৪২ ওয়াট  সংস্থার দাবি অনুযায়ী, একবার ফুল   চার্জে প্রায় ১১ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। ওজন মাত্র ১.৩৯ কেজি। 

* অপারেটিং সিস্টেম ও অন্যান্য সুবিধা-Asus Chromebook CX14 চলে Chrome OS-এ, যা অ্যান্ড্রয়েড অ্যাপের   সাপোর্ট দেয়। Google Drive, Docs, Sheets-এর মতো ক্লাউড বেসড অ্যাপ ব্যবহারে দারুণ সুবিধা। Wi-Fi   ও Bluetooth কানেক্টিভিটি ছাড়াও রয়েছে USB-A, USB-C ও অডিও জ্যাক।

* দাম ও উপলব্ধতা-  এই নতুন Chromebook CX14-এর দাম শুরু হয়েছে ১৭,৯৯৯ টাকা থেকে। Flipkart-এ এক্সক্লুসিভ ভাবে পাওয়া   যাচ্ছে এই মডেলটি, এবং আগ্রহীরা নানা অফার ও ডিসকাউন্টে এটি কেনার সুযোগও পাচ্ছেন।

   কার জন্য উপযুক্ত?

  যারা অনলাইন ক্লাস, ই-মেলিং, নোটস নেওয়া কিংবা হালকা কাজের জন্য একটি সাশ্রয়ী এবং হালকা ল্যাপটপ খুঁজছেন, Asus Chromebook CX14 হতে পারে তাঁদের জন্য একটি আদর্শ বিকল্প।

কম বাজেটে, দৈনন্দিন ব্যবহার উপযোগী এবং দীর্ঘ ব্যাটারির সুবিধাসম্পন্ন একটি নির্ভরযোগ্য ল্যাপটপ চাচ্ছেন? Asus-এর এই নতুন Chromebook আপনাকে নিরাশ করবে না!


You might also like!