Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Technology

9 months ago

Kolkata Metro: এবার পূজোয় কলকাতা মেট্রোর নয়া পদক্ষেপ, যাত্রীদের সুবিধার্থে টুরিস্ট স্মার্ট কার্ড-র সুব্যবস্থা!

Kolkata Metro issue Tourist Smart Card
Kolkata Metro issue Tourist Smart Card

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর অপেক্ষা আর মাত্র কয়েকটা দিন! শহরজুড়ে চলছে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি। ভিড় সামাল দিতে প্রস্তুত হচ্ছে কলকাতার অন্যতম প্রধান গণপরিবহন ব্যবস্থা, কলকাতা মেট্রো। কর্তৃপক্ষের ধারণা, এবার পুজোর সময় যাত্রীসংখ্যা গত বছরের তুলনায় আরও বাড়বে। সেই কারণেই এবারে নয়া পদক্ষেপ গ্রহণ করেছে মেট্রো রেল। তারই অংশ হিসেবে চালু করা হচ্ছে ‘টুরিস্ট স্মার্ট কার্ড’—পুজোর নির্দিষ্ট দিনগুলোতে এই বিশেষ কার্ড ব্যবহার করে যাত্রীরা একাধিকবার মেট্রোয় চড়ার সুযোগ পাবেন।

বুধবার কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নয়া এই টুরিস্ট স্মার্ট কার্ডের বৈধতা থাকবে তিন এবং পাঁচদিনের জন্য। দাম পড়বে ২৫০ টাকা এবং ৫৫০ টাকা। মেট্রোর সমস্ত টিকিট কাউন্টার থেকে এই কার্ড কেনার সুযোগ থাকবে বলেও জানানো হয়েছে। গত বছর দুর্গাপুজোর দিনগুলিতে কলকাতা মেট্রোয় প্রত্যেকদিন গড়ে প্রায় ৯ লক্ষ যাত্রী যাত্রা করেছিলেন। এবার এই সংখ্যা আরও ছাপিয়ে যাবে বলেই দাবি। কলকাতা মেট্রোর অনুমান, মেট্রো নেটওয়ার্কের বিস্তার ঘটেছে। সমস্ত করিডর মিলিয়ে এবার প্রত্যেকদিন গড়ে ১১ থেকে ১২ লাখ যাত্রী যাত্রা করতে পারেন বলে অনুমান।

তাই ভিড় এড়াতে যাত্রীদের ‘টুরিস্ট স্মার্ট কার্ড’ অথবা সাধারণ স্মার্ট কার্ড ব্যবহারে উৎসাহিত করছেন মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি, ‘আমার মেট্রো’ অ্যাপের মাধ্যমে টিকিট কাটার পরামর্শও দেওয়া হয়েছে। অ্যাপ ব্যবহারকারীদের জন্য থাকছে ৫ শতাংশ ছাড়—এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোর বিজ্ঞপ্তিতে। কর্তৃপক্ষের দাবি, এই সকল পদক্ষেপের মাধ্যমে উৎসবের দিনগুলোতে যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ, আরামদায়ক এবং স্বতঃস্ফূর্ত হবে।


You might also like!