Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Technology

1 year ago

Jio Hotstar: ওটিটি প্রেমীদের জন্য সুখবর! স্ট্রিমিং প্ল্যাটফর্মে চালু হলো জিও হটস্টারের নয়া পরিষেবা

Jio Hotstar
Jio Hotstar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: স্ট্রিমিং প্ল্যাটফর্মে নতুন ভাবে আত্মপ্রকাশ রিলায়েন্স জিও-র। চালু হয়ে গেল জিও হটস্টার। ১৪ ফেব্রুয়ারি থেকেই ভারতে চালু হয়েছে জিও হটস্টারের পরিষেবা। জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টার মিলিত হয়ে আনুষ্ঠানিকভাবে জিও হটস্টার চালু করা হয়েছে। যে স্ট্রিমিং প্ল্যাটফর্মে মিলিতভাবে জিয়ো সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টারের বিভিন্ন 'কনটেন্ট' দেখতে পারবেন। ইতিমধ্যে সংস্থার লোগোও বদলে গিয়েছে।  জিও সিনেমা অ্যাপ ডাউনলোড করা থাকলে তা সরাসরি রিডিরেক্ট হয়ে যাবে জিও হটস্টার অ্যাপে। যে সমস্ত গ্রাহকের জিও সিনেমা  কিংবা ডিজনি হটস্টারের সাবস্ক্রিপশন  নেওয়া ছিল তারাও খুব সহজেই এই অ্যাপে তাদের পছন্দের কনটেন্ট দেখতে পারবেন। অরিজিনাল কনটেন্ট ছাড়াও জিও হটস্টারে পাওয়া যাবে আরও কিছু কিছু বাইরের প্ল্যাটফর্মের কনটেন্টও।

এই প্ল্যাটফর্মে গ্রাহকরা দেখতে পাবেন এনবিসি ইউনিভার্সাল পিকক, ওয়ার্নার ব্রস, ডিসকভারি, এইচবিও, প্যারামাউন্ট ইত্যাদি চ্যানেলের কনটেন্টও। অন্য কোনো প্ল্যাটফর্ম এই চ্যানেলগুলি এখনও অবধি স্ট্রিম করেনি। এর মানে হল আপনাকে আলাদা আলাদা করে ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন নিতে হবে না। গেম অফ থ্রোনস বা মার্ভেলের ছবি দেখতে হলে একই প্ল্যাটফর্মে পেয়ে যাবেন আপনি। মোট ১০টি ভাষার কনটেন্ট দেখা যাবে জিও হটস্টারে।

চলুন, এবার জেনে নেওয়া যাক, নয়া এই প্ল্যাটফর্মে কী কী প্ল্যান রয়েছে? 

প্রাথমিকভাবে তিনটি ভিন্ন ভিন্ন প্ল্যান চালু করা হয়েছে - মোবাইল প্ল্যান, সুপার প্ল্যান এবং প্রিমিয়াম প্ল্যান। আর প্রতিটি প্ল্যানের অধীনে দুটি, তিন মাসের রিচার্জ প্যাক আছে। এছাড়াও সঙ্গে রয়েছে এক বছরের রিচার্জ প্যাকও।  একমাত্র প্রিমিয়াম প্ল্যানের অধীনে বাড়তি হিসেবে এক মাসের রিচার্জ প্যাক আছে। অর্থাৎ প্রাথমিকভাবে মোট সাতটি রিচার্জ প্যাক থাকছে।

১। জিয়ো হটস্টারের মোবাইল প্ল্যান :

* ৩ মাসের প্ল্যানের খরচ ১৪৯ টাকা। ১ বছরের প্ল্যানের খরচ পড়বে ৪৯৯ টাকা।

* একই সময় ১ টি মোবাইল ফোন থেকে ‘কনটেন্ট’ দেখা যাবে। অর্থাৎ কোনও একটি ফোনে জিয়ো হটস্টার চালু থাকলে অন্য কোথাও খোলা যাবে না।

* প্রথম ৩ মাসের প্ল্যানের ক্ষেত্রে ডিসকাউন্ট পাওয়া গেলেও পরবর্তী রিচার্জ প্ল্যানের জন্য ১৪৯ টাকা লাগবে (তিন মাসের জন্য)।

২। জিয়ো হটস্টারের সুপার প্ল্যান:

* ৩ মাসের প্ল্যানের খরচ ২৯৯ টাকা। ১ বছরের প্ল্যানের দাম হচ্ছে ৮৯৯ টাকা।

* একই সময় ২টি ডিভাইস থেকে দেখা যাবে (মোবাইল, ওয়েব এবং লিভিং রুম ডিভাইস)। 

৩। জিয়ো হটস্টারের প্রিমিয়াম প্ল্যান:

* ১ মাসের প্ল্যানের খরচ পড়বে ২৯৯ টাকা (শুধুমাত্র ওয়েব ব্রাউজার দিয়ে কিনতে হবে)। ৩ মাসের প্ল্যানের জন্য লাগবে ৪৯৯ টাকা। ১ বছরের প্ল্যানের খরচ পড়বে ১,৪৯৯ টাকা।

* মোবাইল, ওয়েব এবং লিভিং রুম ডিভাইসে জিয়ো হটস্টার দেখা যাবে।

* একই সময় ৪টি ডিভাইস থেকে জিয়ো হটস্টার দেখা যাবে।

* লাইভ ছাড়া অন্যান্য যে কোনও ক্ষেত্রে বিজ্ঞাপন দেখানো হবে না।

⏺️ জিয়ো হটস্টারের বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যানের নিয়ম:

* সমস্ত সাবস্ক্রিপশন প্ল্যান নন-রিফান্ডেবেল। অর্থাৎ একবার রিচার্জ হয়ে গেলে টাকা ফেরত মিলবে না।

* জিয়ো হটস্টারের যে লাইব্রেরি আছে, সেটা শুধুমাত্র ব্যবহার করা যাবে সুপার প্ল্যান বা প্রিমিয়াম প্ল্যানে। তবে ওয়েব ব্রাউজার থেকে বিনামূল্যে স্পোর্টস ক্লিপ, হাইলাইটস এবং কনটেন্টের ট্রেলার দেখতে পারবেন।

You might also like!