Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Technology

1 year ago

QR code: QR কোডে নির্ভরশীল? অনলাইন পেমেন্ট করবার পূর্বেই সাবধান হন, নাহলেই হবেন ক্ষতির সম্মুখীন !

QR code (Symbolic picture)
QR code (Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ক্যাশের দিন প্রায়ই শেষ। এখন বেশিরভাগ মানুষ  অনলাইন পেমেন্ট মোডে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অটো ভাড়া থেকে শপিং, রেস্তোরাঁর বিল পেমেন্ট -সবটাই হয় QRকোড স্ক্যান করে। কারণ একটাই, এতে ঝক্কি অনেক কম। কিন্তু পরিশ্রম কমাতে গিয়ে বহু মানুষ প্রতিদিন প্রতারকদের ফাঁদে পড়ছেন। পেমেন্ট করতে গিয়ে দেখছেন, মুহূর্তে ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। জেনে নিন, কীভাবে এড়াবেন এই গুরুতর সমস্যা। 

বড় অঙ্ক শুধু নয়, বর্তমানে সামান্য পাঁচ-দশটাকাও লেনদেন করা হয় কিউআর কোড স্ক্যান করে। আর এখানেই লুকিয়ে বিপদ। সেই কারণেই বলা হচ্ছে, QR কোড স্ক্যান না করে, চেষ্টা করতে হবে মোবাইল নম্বর বা ইউপিআই আইডিতে পেমেন্ট করার। তা অপেক্ষাকৃত বেশি সুরক্ষিত। আপনি যে অ্যাকাউন্ট থেকে সর্বত্র অনলাইন পেমেন্ট করেন, চেষ্টা করুন সেখানে কম টাকা টাকা রাখতে। সর্বোচ্চ ৫ হাজার টাকা। ফলে  সতর্কতা সত্ত্বেও কোনওভাবে প্রতারকদের ফাঁদে পড়লেও বেশি টাকা খোয়াতে হবে না।পাশাপাশি যদি হঠাৎ করে অপরিচিত কেউ কোনও লিংক পাঠায়, তাতে পেমেন্ট করার আগে ভালো করে তা যাচাই করুন। প্রতারকদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই লিংকে বিভিন্ন রকম বানান ভুল থাকে। ফলত, অপরিচিত কারও পাঠানো লিংকে পেমেন্ট করার আগেই একটু সতর্ক হলেই বাঁচতে পারেন জালিয়াতদের হাত থেকে।

You might also like!