Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Technology

1 year ago

Mobile Phone: ফোন দীর্ঘস্থায়ী রাখতে কয়েকটি ভুল থেকে বিরত থাকুন, জেনে নিন বিস্তারিত

Mobile Phones
Mobile Phones

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রতিটি মানুষের কাছেই ফোন নিত্যপ্রয়োজনীয়। এক মুহূর্তও ফোন ছাড়া থাকা যায়না। অফিস কিংবা অন্যান্য ক্ষেত্র নানান জায়গায় ফোনই  চিরসঙ্গী। মন ভালো করতেও ফোনের ভূমিকা গুরুত্বপূর্ণ। আবার কোন দরকারি কিছু জানতেও ফোনের ভূমিকা আবশ্যক। সুতরাং আমাদের জীবনের বড়ো অংশ জুড়ে মুঠোফোনই রয়েছে। কিন্তু যাদের কাছে দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করা জরুরি, তারা কিছু কিছু ভুল এড়িয়ে চললে অনেক বেশিদিন ফোনের আয়ু থাকবে। জেনে নিন কি কি নিয়ম মেনে চলবেন? 

১) ফোনে চার্জ দেওয়ার জন্য সস্তার চার্জিং কেবল ব্যবহার থেকে বিরত থাকুন, সেক্ষেত্রে ফোনের ব্যাটারির উপরে খারাপ প্রভাব পড়ে;

২) ব্যাটারি পুরো শেষ হওয়ার পরে চার্জ দেওয়ার অভ্যাস খুবই ক্ষতি করে স্মার্টফোনে। ফোনের ব্যাটারি ৩০ শতাংশ থাকতে থাকতেই চার্জ দেওয়া দরকার;

৩) ফোনের কভার ব্যবহার করা খুবই উপকারি। ফোন ভুল করে আপনার হাত থেকে পড়ে গেলেও কভারের কারণে ফোনের ক্ষতি হবে না;

৪) সময়মত ফোনের সফটওয়্যার আপডেট করতে থাকুন। আপডেট না করলে অনেক সময় বেশ কিছু বাগস ঢুকে যায়;

৫) খেয়াল রাখবেন, ফোনে জল লাগলে সমস্যা আরও বাড়ে, তাই জল থেকে ফোন দূরে রাখুন। অবশ্য আন্ডারওয়াটার সেলফি তোলা এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। এই কাজ করার সময় ফোন ওয়াটারপ্রুফ কিনা তা দেখে নিতে হবে আগে। তবে বেশিক্ষণ জলে রাখলে ফোনে সমস্যা বাড়তে পারে। 

উপরিউক্ত নিয়মগুলি নখদর্পণে রাখুন, ভালো থাকবে আপনার মোবাইল ফোনটি।  

You might also like!