Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Technology

2 years ago

Airtel Disney + Hotstar Recharge Plan: সম্পূর্ণ বিনামূল্যে হটস্টারের সাবক্রিপশন, নতুন প্ল্যান আনল Airtel

Airtel Disney + Hotstar Recharge Plan
Airtel Disney + Hotstar Recharge Plan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গ্রাহকের সুবিধার্থে নয়া একটি রিচার্জ প্ল্যান বাজারে আনতে চলেছে Airtel। যাঁরা OTT-তে অনুষ্ঠান দেখতে পছন্দ করেন তাঁদের কথা মাথায় রেখেই এই বান্ডেল প্ল্যানটি লঞ্চ করা হয়েছে। কলিং এবং ডেটা ব্যবহারের পাশাপাশি নয়া এই প্ল্যানে ডিজনি + হটস্টার (Disney + Hotstar) এর সুবিধা পাবেন। এর কয়েকদিন আগেই Netflix এর একটি বান্ডেল প্ল্যান লঞ্চ করা হয়েছে ভারতী এয়ারটেলের তরফে।

নয়া এই প্ল্যানটির জন্য ব্যবহারকারীদের খরচ করতে হবে ৮৬৯টাকা। এটি মূলত ৮৩৯ টাকার একটি আপগ্রেডেড প্ল্যান। নয়া এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৮৪ দিন। এছাড়াও 2GB করে দৈনিক 4G/5G ডেটা ব্যবহারের পাশাপাশি আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে। এর সঙ্গে দৈনিক ১০০টি করে SMS পাঠাতে পারবেন ব্যবহারকারী।

নয়া এই প্ল্যানে ডিজনি+হটস্টারের মোবাইল সাবক্রিপশন পাবেন ব্যবহারকারীরা। এর আগে Netflix বান্ডেল প্ল্যান লঞ্চ করেছিল Airtel। ওই প্ল্যানের দাম রাখা হয়েছে ১৪৯৯টাকা। ৮৪দিনের বৈধতা সহ ওই প্ল্যানে নেটফ্লিক্সের মোবাইল সাবক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাবেন ব্যবহারকারীরা।


You might also like!