Breaking News

 

Hibiscus Benefits: চুলের জেল্লা ফেরাতে ভরসা রাখুন এই ফুলে!

Hibiscus Flower (File Picture)
Hibiscus Flower (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কিছুতেই বাড়ছে না চুল। ভেলকি দেখাতে পারে জবার পাতা। নারকেল তেল বা আমন্ড অয়েলের সঙ্গে জবার পাতা পেস্ট করে মিশিয়ে নিয়ে মাথায় মাখলেই দেখতে পাবেন ম্যাজিক। মুঠো মুঠো চুল পড়ায় দারুণ কাজের এই ফুল। জবা ফুল পেস্ট করে পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে মাখলে শক্তিশালী হয় হেয়ার ফলিকলস। গজায় নতুন চুল। জবার মধ্যে রয়েছে অ্যাস্ট্রিজেন্ট উপাদান, যা খুশকির সমস্যা রোধে দারুণ কার্যকরী। জবা ফুল শক্ত করে চুলের গোড়া। ভালো হয় চুল। জবা ফুল শুকিয়ে গুঁড়ো করে নিমের গুঁড়ো সঙ্গে মিশিয়ে মাথায় মাখলেই উধাও খুশকি সহ স্ক্যাল্পের সমস্যা। জবার পাপড়ির থেঁতো করে তাতে গ্লিসারিন, অলিভ অয়েল, ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে ফুটিয়ে নিলেই তৈরি দারুণ তেল। চুলে মাখলেই আসবে জেল্লা। জবা পাতা আর ফুল পেস্ট করে শ্যাম্পুর সঙ্গে মাখলে কন্ডিশনারের কাজ করে। চুল হয় নরম। চুলে কালার করতেও কাজে দেয়। লাল জবা জলে ফুটিয়ে শুকনো চুলে স্প্রে করলেই হয়ে যাবে কালার।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…