Life Style News

4 hours ago

Valentine’s Style Guide 2026: লালের বাইরে প্রেমের নতুন রং, ২০২৬-এর ভ্যালেন্টাইনে ট্রেন্ড ভাঙার কৌশল

Valentine’s Style Guide 2026
Valentine’s Style Guide 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রেম মানেই লাল—এই ধারণা বহুদিনের। গোলাপ, গাউন, লিপস্টিক, হৃদয়ের চিহ্ন—সবকিছুতেই যেন লালের একচ্ছত্র আধিপত্য। কিন্তু সময় বদলেছে, বদলেছে প্রেমের প্রকাশভঙ্গিও। ২০২৬-এ দাঁড়িয়ে নব্যযুগের প্রেমীরা প্রশ্ন তুলছেন—ভ্যালেন্টাইনস ডে কি শুধুই ‘লাল ইশ্‌কে’র আবদ্ধ থাকবে? নাকি এবার ভালোবাসার রঙে যোগ হবে নতুন ছোঁয়া?


কীভাবে সাজলে নজর কাড়বেন?

* ভুলে যান লাল!

লাল-গোলাপি-মেরুন ছেড়ে এক্কেবারে অন্য কিছু! সাদা-কালো-ধূসর তো রইলই সারা বছরের জন্য। বরং প্রেমদিবসে সেজে উঠুন পাউডার ব্লু, বেবি পিংক অথবা অলিভ গ্রিনে। তালিকায় থাকতে পারে সিলভার, গোল্ডেন কিংবা নিওন শেডের রঙ-ও!

* ম্যাচিং এখন বোরিং!

ম্যাচিং-এর বদলে পরতে পারেন কনট্রাস্ট। অর্থাৎ সে সাদা পরলে আপনি কালো। সে সবুজ পরলে আপনি বেইজ। সে পার্পল পরলে আপনি বেবি পিংক। শর্ট ড্রেস নয়, ভ্যালেন্টাইনসে বরং বেছে নিতে পারেন জাম্পস্যুট, কো-অর্ডস্, অথবা টপ-স্কার্ট। ছেলেদের ক্ষেত্রে লুকে থাকুক ক্যাজুয়াল টাচ। প্যাস্টেল শেডের টিশার্টের ওপর চাপিয়ে নেওয়া চলে ডিপ কালারের ব্লেজার।

* বুঝে-শুনে বাছুন অ্যাক্সেসারিজ!

হিল পরলে একটু পর থেকেই গোড়ালি ব্যথায় নাজেহাল। আঙুলের মাঝে ফোসকা পড়তেও সময় লাগে না। ফলস্বরূপ খুঁড়িয়ে হাঁটাচলা! এই প্রেমদিবসে বরং সে-সব চিন্তা ছেড়ে বেছে নিন স্নিকার কিংবা ফ্ল্যাট জুতো। মনে রাখবেন, সাময়িক ফোটোশুটের চাইতে অনেক বেশি জরুরি দীর্ঘমেয়াদি কম্ফোর্ট।

মেকআপ ও অ্যাক্সেসরিজে কী ট্রেন্ড?

গ্লসি লিপস, ডিউই স্কিন আর সফট আই-মেকআপ—এই বছর ভারী মেকআপের বদলে ‘নো-মেকআপ লুক’-ই জনপ্রিয়। অ্যাক্সেসরিজে বড় স্টেটমেন্ট পিস নয়, বরং ছোট কিন্তু নজরকাড়া ডিজাইনই বেশি প্রাধান্য পাচ্ছে।

* ট্রেন্ড এড়িয়ে, শাড়ি-পাঞ্জাবিতে বাড়ুক শোভা! 

চলতি ট্রেন্ড যাই হোক না কেন, বাঙালির প্রেমপর্বে শাড়ি-পাঞ্জাবির জুটি কিন্তু ‘ওজি’ (OG) বলা চলে! হ্যান্ডলুম শাড়ির সঙ্গে অক্সিডাইসড্‌ সিলভার জুয়েলারি, অথবা পিওর সিল্কের সঙ্গে মুক্তোর মালা। উল্টোদিকের মানুষটিও রঙ মিলিয়ে পরতে পারেন একরঙা পাঞ্জাবি, সঙ্গে শীত বুঝে হালকা শাল- ভ্যালেন্টাইনসের সন্ধে হোক বা দিন, স্পটলাইটের সমস্তটা যেন আপনাদের জুড়েই থাকে।

তাই ২০২৬-এর ভ্যালেন্টাইনস ডে-তে লালের গণ্ডি পেরিয়ে নিজের মতো করে সাজুন। কারণ ভিড়ের মাঝেও আলাদা হয়ে ওঠার চাবিকাঠি একটাই—নিজের স্বকীয়তা। 

You might also like!