Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Green Chili Benefits: শীতের মরসুমে রোজ পাতে রাখুন কাঁচা লঙ্কা

Raw Chillies (File Picture)
Raw Chillies (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কাঁচালঙ্কার উপকারিতা নিয়ে আলাদা করে আর কিছু বলবার অপেক্ষা রাখে না। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। শীতের মরসুমের মোক্ষম অস্ত্র হতে পারে কাঁচালঙ্কা। 

ত্বক রাখে সুস্থ

গালে নাছোড়বান্দা ব্রণকে ভ্যানিশ করতে চাইলে ডায়েটে রাখুন কাঁচা লঙ্কা ভিটামিন-এ ও সি ছাড়াও লঙ্কায় আছে ভিটামিন ই। এছাড়াও প্রচুর অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যার কারণে ঝলমলে হয় ত্বক।

শীতের সমস্যা দূরীকরণ

বিস্বাদ খাবারে স্বাদ আনা ছাড়াও এই ছোট লঙ্কার রয়েছে অনেক কাজ। কাঁচা লঙ্কা ছোট হলেও এর গুণের তালিকা খানা ছোট নয়। খাওয়ার পাতে একটা বা দুটো কাঁচা লঙ্কা প্রচুর সমস্যা থেকে মুক্তি দিতে পারে। বিশেষত শীতে সর্দি কাশি থেকে শরীরের বড় সমস্যা হয়ে যেতে পারে ছুঁ-মন্তর। প্রচুর ভিটামিন, মিনারেলস-এর খনি ওই একখানি কাঁচা লঙ্কা। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ, যা শরীরের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। ফলে শীতে সর্দি-কাশি ঠান্ডা লাগার প্রবণতা কমাতে সাহায্য করে কাঁচা লঙ্কা। রোজ অন্তত একটা কাঁচা লঙ্কা খেলে ভাইরাল ইনফেকশন থাকবে দূরে।

রক্তচাপ নিয়ন্ত্রণ 

শীতে রক্তচাপ বাড়ার প্রবণতা বাড়ে। উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের জন্য মুশকিল আসানের কাজ করতে পারে এই কাঁচা লঙ্কা। কারণ- বিশেষজ্ঞরা জানাচ্ছেন কাঁচা লঙ্কায় রয়েছে অ্যান্টিহাইপারটেনসিভ উপাদান, যা প্রাকৃতিকভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

You might also like!