Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Saree Tips: পুরনো শাড়ি একেবারে নতুনের মতো ঝকঝকে, দেখে নিন যত্ন করার করার সহজ টিপস

Saree
Saree

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে যতই নতুন নতুন পোশাক বাজারে আসুক না কেন, শাড়ির মাধুর্যটাই আলাদা। যেকোনও অনুষ্ঠানে শাড়ি ছাড়া নারীর সাজ যেন অসম্পূর্ণ। কিন্তু যথেষ্ট যত্ন না নিলে পুরনো হোক বা নতুন, যেকোনও শাড়িই নষ্ট হয়ে যাবে। পয়সা খরচ করতে হবে না, কয়েকটি ঘরোয়া টিপস মেনে চললেই যতই পুরনো শাড়ি হোক না কেন, থাকবে একদম ঝাঁ চকচকে। জেনে নিন কীভাবে যত্ন নেবেন শাড়ির।

যে শাড়িগুলি একবার পড়েছেন সেগুলি ধোওয়ার কোনও প্রয়োজন নেই। তবে যদি শাড়িতে দাগ লেগে যায় সেক্ষেত্রে কেবল দাগ লাগা জায়গাটি ধুয়ে নেবেন। পুরো শাড়ি ধোওয়ার প্রয়োজন নেই। একটা কথা মাথায় রাখবেন, শাড়ি বারবার ধুলে তার ফ্যাব্রিক নষ্ট হয়ে যায়। এছাড়াও সুতোর বুনন ঢিলে হয়ে যায়, ফলস্বরুপ শাড়িটি নষ্ট হতে বেশি দিন লাগে না। আর যদি হয় সিল্কের শাড়ি তাহলে ভুলেও বারবার কাচার ভুল করবেন না। নাহলে যত দামী শাড়ি হোক না কেন অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যাবে। সিল্কের শাড়ি কখনও একটির সঙ্গে অন্যটি ঘষাঘষি করে রাখবেন না। এতে ফ্যাব্রিক নষ্ট যাবে।শাড়ি ধোওয়ার হয়ে গেলে শুকানোর জন্য সরাসরি রোদে মেলেবন না। ছায়ায় কিংবা এমন স্থানে মেলে রাখুন যেখানে রোদের আভাটুকু আসবে। সরাসরি রোদে রাখলে রোদের তেজে কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। কয়েক ঘণ্টা পর শাড়ির শুকিয়ে গেলে তুলে নিন। এরপর যত্ন করে গুছিয়ে রাখুন। এইসময় আপনি চাইলে ভাঁজ বদলে নিতে পারেন। তবে করতে হবে সঠিক উপায়। শাড়ি ভালো রাখতে ব্যাগেও রাখতে পারেন। ভাঁজ করা শাড়ি সুতির কাপড়ে মুড়ে রাখলে বেশিদিন ভালো থাকে।

শাড়ি ইস্ত্রি করার হলেও কিছু জিনিস মাথায় রাখতে হবে। সুতির শাড়ি সরাসরি ইস্ত্রি করতে পারেন। তবে অতিরিক্ত তাপমাত্রা শাড়ির ফ্যাব্রিক নষ্ট করে দিতে পারে সেকথাও মাথায় রাখতে হবে। সিল্কের শাড়ি সরাসরি ইস্ত্রি করবেন না। এই সময় উপরে একটি সুতির কাপড় বা সুতির শাড়ি রেখে তার উপর থেকে ইস্ত্রি করতে হবে।


You might also like!