Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Winter Garments : শীত আসছে, সোয়েটার কম্বল নামানোর আগে মাথায় রাখুন ৫ বিষয়

Tips for Winter Garments (Symbolic )
Tips for Winter Garments (Symbolic )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীত প্রায় দোড় গোড়ায় হাজির। শীতের তোড়জোড় ইতি মধ্যেই শুরু হয়ে গিয়েছে।  শীতের আগে গরম পোশাক বের করার কথা ভাবছেন তো? তার আগে কয়েকটা কথা অবশ্যই মাথায় রাখুন। 

১) প্রথমেই কম্বল, লেপ, সোয়েটার বের করে রোদ দিন। চেষ্টা করুন সারাদিন রোদে রাখতে। আলমারির ভিতরে থাকলে শীত পোশাকে যে দুগর্ন্ধ হয়, তা দূর করতে খুবই কাজ দেবে এই রোদ।

২) সোয়েটার কাচার সময় অবশ্যই উষ্ণজল ব্যবহার করুন। চেষ্টা করুন কড়া ডিটারজেন্ট ব্যবহার না করতে। না হলে গরম পোশাক নষ্ট হতে পারে।

৩) সপ্তাহে অন্তত এক থেকে দু’বার লেপের ঢাকা বদলে নিন। কম্বল যদি তুলোর তৈরি না হয়, সেক্ষেত্রে শ্যাম্পু গোলা জলে কম্বল কাচতে পারেন।

৪ ) সোয়েটার, কম্বল কিংবা লেপ গায়ে দেওয়ার আগে ভালো করে ব্রাশ করে নিন। এক্ষেত্রে কোট ঝারার ব্রাশ ব্যবহার করতে পারেন। এতে গরম পোশাক ফ্রেশ দেখাবে।

৫) সোয়েটারের দুর্গন্ধ দূর করতে কখনই পারফিউম ব্যবহার করবেন না। এতে উলের পোশাক নষ্ট হয়। বরং গরম পোশাক আলমারিতে রাখার সময় কয়েকটা গোলাপফুলের পাপড়ি শীতের পোশাকে ছড়িয়ে দিন। দেখবেন সোয়েটারে সুন্দর গন্ধ হবে।

You might also like!