Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Life Style News

1 week ago

Relationship Guide: বন্ধুর প্রাক্তনের প্রতি প্রেমর টান? সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন এই কয়েকটি বিষয়

Relationship Guide
Relationship Guide

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জীবনে প্রেম যেমন স্বাভাবিক, তেমনই কখন কার প্রতি মনের টান তৈরি হবে তা আগে থেকে আন্দাজ করা কঠিন। অনেক সময় এমনও হয়, যাকে নিয়ে কোনওদিন ভাবেননি, হঠাৎ করেই তার জন্য মন অস্থির হয়ে ওঠে। কিন্তু পরিস্থিতি যদি একটু জটিল হয়—যেমন সেই মানুষটি আপনার ঘনিষ্ঠ বন্ধুর প্রাক্তন—তাহলে বিষয়টা আরও সংবেদনশীল হয়ে ওঠে।

ধরা যাক, আপনি বন্ধুর প্রেমের শুরু থেকে শেষ—সবটাই কাছ থেকে দেখেছেন। সম্পর্ক ভাঙার সময় বন্ধুর পাশে থেকেছেন, তাকে মানসিকভাবে সামলেছেনও। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হঠাৎ করেই বন্ধুর সেই প্রাক্তনের প্রতি আপনার নিজের মনে অন্যরকম অনুভূতি তৈরি হতে শুরু করল। তখন স্বাভাবিকভাবেই দ্বিধা তৈরি হয়—এই অনুভূতিকে গুরুত্ব দেবেন, নাকি বন্ধুত্বের কথা ভেবে চেপে রাখবেন?  এমতাবস্থায় কয়েকটি বিষয় মাথায় রাখা গুরুত্বপূর্ণ।

১. যদি দেখেন বন্ধুর প্রাক্তনের প্রতি কোনওরকম টান অনুভব করছেন, তাহলে প্রথমে তা বন্ধুকে জানান। তবে হ্যাঁ, ফোনে বা মেসেজে জানাবেন না। মুখোমুখি কথা বলুন। তাহলে আপনি বন্ধুর প্রতিক্রিয়া খুব ভালো করে বুঝতে পারবেন। মনে রাখবেন, বন্ধুর প্রাক্তনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালে কিন্তু সারাজীবনের মতো হারাতে পারেন বন্ধুকে।

২. বন্ধুর সঙ্গে তাঁর কেন বিচ্ছেদ হয়েছিল, কতদিন আগে হয়েছিল, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভালোবাসা কিন্তু বন্ধুর জন্য বেদনার কারণ হতে পারে।

৩. বন্ধু আগে নাকি প্রেম? এই সম্পর্ক কিন্তু সারাজীবনের মতো বন্ধুবিয়োগের কারণ হতে পারে। তাই এই সম্পর্কে জড়ানোর আগে মনকে জিজ্ঞেস করুন, কে আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

৪. ভুলেও বন্ধুর চোখে ধুলো দেওয়ার চেষ্টা করবেন না। মনে রাখবেন, সত্য কখনই গোপন থাকে না। কখনও না কখনও তা জানাজানি হবেই। এই সম্পর্কের কথা বন্ধু পরে জানতে পারলে তা অনেক বড় ক্ষত তৈরি করবে। তাই স্বচ্ছ থাকুন।

সব মিলিয়ে বলা যায়, বন্ধুর প্রাক্তনের প্রতি আকর্ষণ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তবে সেই অনুভূতির পথে হাঁটার আগে বন্ধুত্ব, আবেগ এবং পরিস্থিতি—সব দিক ভালো করে ভেবে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ কখনও কখনও একটি সিদ্ধান্ত শুধু প্রেম নয়, দীর্ঘদিনের সম্পর্ককেও বদলে দিতে পারে।

You might also like!