Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Beauty Tips : ৫ ঘরোয়া উপাদানে রোদে পোড়া দাগ উঠবে সহজে

Beauty Tips (Symbolic Picture)
Beauty Tips (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যতই সানস্ক্রিন মেখে বাইরে যান, কম-বেশি ট্যান পড়বেই। রোদে পোড়া ত্বক থেকে দাগ তোলা কিন্তু খুব কঠিন কাজ নয়। হেঁশেলের কয়েকটি উপকরণেই সমস্যার সমাধান করা যায়।

শসা এবং টক দইয়ের মাস্ক

রোদে পোড়া ত্বক থেকে দাগ-ছোপ দূর করতে এবং জ্বালাভাব কাটাতে শসা ও দইয়ের প্যাক বিশেষ ভাবে কার্যকর। কয়েক টুকরো শসা এবং এক টেবিল চামচ দইয়ের মিশ্রণ স্নানের গায়ে মেখে নিলে এই সমস্যা দূর করা যায় সহজেই।

পেঁপে এবং মধুর প্যাক

পেঁপের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার উৎসেচক। যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। সঙ্গে মধু, ত্বকের আর্দ্রতা বজায় রাখে। পাকা পেঁপের সঙ্গে মধু ব্লেন্ড করে ঘন একটি মিশ্রণ তৈরি করুন। ২০ থেকে ৩০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

 টম্যাটো এবং মধু প্যাক

অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর টম্যাটো ত্বকের কালচে ছোপ দূর করতে সাহায্য করে। লেবুর রসের মতো টম্যাটোতেও প্রাকৃতিক ব্লিচ রয়েছে, যার ফলে খুব সহজেই রোদে পোড়া দাগ উঠে যেতে পারে।

আলুর রস

শুধু রোদে পোড়া দাগ নয়, ত্বকের যে কোনও দাগ ছোপ নির্মূল করতে আলুর রস দারুণ ভাবে কাজ করে। আলু ছেঁচে নিয়ে তার থেকে রস বার করে নিন। এর মধ্যে তুলো ডুবিয়ে পোড়া জায়গায় লাগিয়ে রাখুন আলুর রস। ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

 লেবুর রস এবং মধু

লেবুর রসে রয়েছে প্রাকৃতিক ব্লিচ, যা ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে। পাশাপাশি, মধু ত্বকের আর্দ্রতাও বজায় রাখে। তবে এই মিশ্রণ প্রতি দিন ব্যবহার করা যায় না। সপ্তাহে দু’-তিন বার এই মিশ্রণ মাখলেই যথেষ্ট। ত্বক থেকে রোদের কালচে দাগ, ছোপ দূর করতে স্নানের আগে এই মিশ্রণ মেখে রেখে দিন। ১০ থেকে ১৫ মিনিট পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

You might also like!