Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

kolkata

7 months ago

Suvendu Adhikari writes to CEC: পুলিশের সম্মেলনে তৃণমূলের প্রচারের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ শুভেন্দুর

BJP leader Suvendu Adhikari
BJP leader Suvendu Adhikari

 

কলকাতা, ২৫ নভেম্বর : পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির বিরুদ্ধে দেশের মুখ‍্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্দিষ্ট তিন পুলিশ আধিকারিকের নাম করে এবং তাঁদের ভাষণের ভিডিও পাঠিয়ে ওই অভিযোগ জানিয়েছেন তিনি। চিঠিতে বিরোধী দলনেতার দাবি, পুলিশ ওয়েলফেয়ার কমিটির সঙ্গে যুক্ত কাউকে যেন আগামী বিধানসভা নির্বাচনে ভোট সংক্রান্ত কোনও কাজে লাগানো না হয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ২ পাতার চিঠি লিখে শুভেন্দুর দাবি, নির্বাচনের সময়ে এই পুলিশের নিরপেক্ষতা সন্দেহাতীত নয়। কমিশন এ বিষয়ে দৃষ্টিপাত করুক।

সম্প্রতি পুলিশকর্মীদের ওই সংগঠনের আয়োজনে পূর্ব মেদিনীপুরের দিঘায় মহিলা পুলিশকর্মীদের একটি রাজ‍্য স্তরের সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার এক আধিকারিক যে ভাষণ দিয়েছেন, শুভেন্দু মঙ্গলবার তার ভিডিও দেখিয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনারের কাছে তাঁর দাবি, ‘তৃণমূলের দলদাস’ এই পুলিশকে ভোটের ডিউটিতে রাখা যাবে না। তাতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যাবে। শুভেন্দুর আরও প্রশ্ন, যেখানে পুলিশের কাজ আইনশৃঙ্খলা রক্ষার সেখানে কীভাবে তারা শাসকদলের হয়ে প্রচার করতে পারে? এটা পুলিশের নীতি-কর্তব্যের পরিপন্থী।

You might also like!