Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

7 months ago

Weather Forecast:শনিবার রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

Weather Forcast
Weather Forcast

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। ভারী বৃষ্টি হবে না কোথাও। তবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার মহালয়ার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়লেও সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি ফের কমবে। মহালয়ার দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। অধিক বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। এছাড়াও এই জেলাগুলির কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

তবে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরে। শনিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার মহালয়ার দিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

You might also like!