kolkata

1 hour ago

Dilip Ghosh: বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন খুবই বড় চ্যালেঞ্জ, দিলীপ ঘোষ

Dilip Ghosh on Bangladesh elections
Dilip Ghosh on Bangladesh elections

 

কলকাতা, ১২ ফেব্রুয়ারি : বাংলাদেশের ভোট নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন খুবই বড় চ্যালেঞ্জ। বিক্ষিপ্ত অশান্তির আবহে বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "সেখানকার (বাংলাদেশ) মানুষ শান্তি ও উন্নয়ন চায়, যা আমরাও প্রতিবেশী দেশ হিসেবে চাই। কিন্তু বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন করা খুব বড় চ্যালেঞ্জ। আমরা আশা করি সে দেশে সরকার গঠিত হবে এবং দেশে স্থিতিশীলতা আসবে।" উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ চলছে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। একই সঙ্গে জুলাই সনদ নিয়ে গণভোটও হচ্ছে বাংলাদেশে। সাধারণ নির্বাচনকে ঘিরে এখনও পর্যন্ত বড় ধরনের কোনও অশান্তির খবর পাওয়া যায়নি।

You might also like!