Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

6 months ago

Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

Calcutta High Court And Arjun Singh
Calcutta High Court And Arjun Singh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এফআইআর মামলায় কলকাতা হাই কোর্টে সাময়িক স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং। বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসের স্পষ্ট নির্দেশ— তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআরের ভিত্তিতে আগামী ১০ নভেম্বর পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না।

নেপালের পরিস্থিতির সময়ে অর্জুন বলেন, নেপালের মতো বাংলাতেও দুর্নীতির বিরুদ্ধে গণঅভ্যুত্থান হওয়া প্রয়োজন। আর এহেন মন্তব্য ঘিরেই বিতর্ক তৈরি হয়। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্জুন সিং খুনের চক্রান্ত করছেন বলে চাঞ্চল্যকর দাবি করেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। এহেন মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতার বিরুদ্ধে ১০ টির বেশি এফআইআর দায়ের হয়। শুধু তাই নয়, বারাকপুরের পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক ইস্যুতে এখনও পর্যন্ত মোট ৫৬ টি মামলা দায়ের হয়েছে। ওই সমস্ত এফআইআরকে চ্যালেঞ্জ করে সম্প্রতি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং।

আজ মঙ্গলবার বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালতের নির্দেশ, আগামী ১০ নভেম্বর পর্যন্ত বিজেপি নেতার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না পুলিশ। যা অবশ্যই স্বস্তি খবর বিজেপি নেতার জন্য।

You might also like!