Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

6 months ago

Kolkata Incident: ঢাকুরিয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন, নিয়ন্ত্রণে আনল দমকল

Fire breaks out at SBI’s branch in Kolkata
Fire breaks out at SBI’s branch in Kolkata

 

কলকাতা, ২৯ অক্টোবর : কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল ঢাকুরিয়ায়। বুধবার সকালে গড়িয়াহাট রোডে ঢাকুরিয়া সেতুর কাছে একটি তিন তলা বাড়িতে আগুন লাগে। ওই বাড়িতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা রয়েছে। সকাল ৬টার কিছু পরে ওই বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলকে।

ঘনবসতিপূর্ণ এলাকায় এই অগ্নিকাণ্ডের জেরে আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যায়। দমকলের ছ’টি ইঞ্জিন বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, লকারে থাকা জিনিসপত্রের কোনও ক্ষতি হয়নি।

You might also like!