Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

kolkata

7 months ago

Partha Chatterjee Bail: জামিনের নির্দেশ পেলেও প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘরে ফিরবেন কবে, প্রশ্ন নানা মহলে

Partha Chatterjee
Partha Chatterjee

 

কলকাতা, ১১ নভেম্বর : সোমবার জামিনের নির্দেশ পেলেও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এখনই ঘরে ফেরার আশা কম। গত সাড়ে ছমাস ধরে বন্দিদশা সত্বেও রয়েছেন একটি নামী বেসরকারি হাসপাতালে। তাঁর শারীরিক পরিস্থিতি খতিয়ে তবেই তাঁকে মুক্তি দেবে হাসপাতাল। নানা মহলে তাই প্রশ্ন উঠেছে কবে উনি ঘরে ফিরবেন?

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডি, সিবিআই-এর সব মামলায় আগেই জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সুপ্রিম কোর্টের শর্তের কারণে জেল থেকে ছাড়া পাননি তিনি। ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, যেহেতু সিবিআই আদালতে জানিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিলে বিচারপ্রক্রিয়া প্রভাবিত করতে পারেন তিনি, তাই নিয়োগ দুর্নীতি মামলায় ৮ জন গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান রেকর্ড শেষ হলে তারপরই জেল থেকে মুক্তি পাবেন তিনি। সোমবার ৮ নম্বর সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়। তারপরই পার্থ চট্টোপাধ্যায়ের বেল বন্ড জমা নেওয়া হয় সিবিআই-এর বিশেষ আদালতে।

গত ২২ এপ্রিল থেকে একটি নামী বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। রেচনতন্ত্রের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর হৃদযন্ত্রের অপারেশন, কিডনি সংক্রমণ এর চিকিৎসা ও ছানি অপারেশনও হয়। এখনও ওই হাসপাতালেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতের তরফে মুক্তির আদেশ পাঠানো হলেই সেখান থেকে জেলের নিরাপত্তারক্ষীদের সরিয়ে নেওয়া হবে।

You might also like!