Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

kolkata

6 months ago

Messi’s India tour chaos: যুবভারতীতে তদন্ত কমিটি, ময়ূখ ভবনে আঁটোসাঁটো নিরাপত্তা

Messi India tour kicks off in Kolkata chaos
Messi India tour kicks off in Kolkata chaos

 

কলকাতা, ১৪ ডিসেম্বর : ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে শনিবার যুবভারতী স্টেডিয়ামে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, তার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। এ ছাড়া, মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক বিভাগ কমিটিতে রয়েছেন। রবিবার সকাল থেকে তাঁরা তৎপর। ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করতে সকাল সকাল পৌঁছে গিয়েছেন যুবভারতীতে।সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে রবিবার সকাল সকাল পৌঁছে যান মুখ্যসচিব মনোজ পন্থ। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীও। ঘটনাস্থল সরেজমিনে ঘুরে দেখছেন তাঁরা। মেসি সফরের প্রধান উদ্যোক্তা ধৃত শতদ্রু দত্তকে রবিবারই বিধাননগর মহকুমা আদালতে হাজির করাবে বিধাননগর পুলিশ। তাই সল্টলেকের ময়ূখ ভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

You might also like!