Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

kolkata

6 months ago

Weather-forecast: বুধবার কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গের জেলাগুলিতে

Weather-forecast
Weather-forecast

 

কলকাতা, ২৪ ডিসেম্বর: মাঝে কিছুদিন সকালের দিকে শীতের অনুভূতি বৃদ্ধি পেলেও, বেলা বাড়লেই গরম লাগতে শুরু করেছিল। ডিসেম্বরের মাঝামাঝি এসেও জাঁকিয়ে শীতের দেখা সেই অর্থে মিলছিল না। তবে গত কয়েক দিনে বদলেছে আবহাওয়া। সঙ্গে জুড়েছে শীতল হাওয়াও। কয়েক দিন সকালের দিকে কুয়াশার আস্তরণও দেখা গিয়েছে। কমেছে দিনের তাপমাত্রাও। তবে বড়দিনের আগে এর চেয়ে বেশি শীত পড়ার সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। বড়দিনের পর থেকে আরও কয়েক ডিগ্রি কমতে পারে পারদ। চলতি সপ্তাহে রাজ্যের সর্বত্রই আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, কোথাওই রাতের তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। তবে বড়দিন থেকে রাতের দিকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে দক্ষিণের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও দু’দিন পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি কমতে পারে।

বুধবার সকালের দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বুধবার ঘন কুয়াশা থাকতে পারে। কিছু কিছু এলাকায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার আস্তরণ থাকতে পারে বুধবার। তবে ঘন কুয়াশার সম্ভাবনা আপাতত নেই দক্ষিণের জেলাগুলিতে।


You might also like!