Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

International

1 week ago

Nepal Election 2026 Results: নেপালে ৯৮টি আসনে এগিয়ে আরএসপি, আনন্দে মাতলেন বলেন্দ্র

Rapper-Politician Balen Shah
Rapper-Politician Balen Shah

 

কাঠমান্ডু, ৭ মার্চ : নেপালের সাধারণ নির্বাচন ভোটগণনার পূর্বাভাস বলছে, সে দেশে জেন জি-র বড় অংশই পছন্দ করছেন প্রাক্তন র্যাপার তথা রাজধানী কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহ ও তাঁর দলকে। নির্বাচনে লড়াইয়ের জন্য একা না হেঁটে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে নাম লেখান বলেন্দ্র। নেপালের নির্বাচন কমিশন সে দেশের সাধারণ নির্বাচনের প্রাথমিক প্রবণতা প্রকাশ করেছে।

শনিবার সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাতীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ৯৮টি আসনে এগিয়ে, নেপালি কংগ্রেস ১১টি আসনে এবং সিপিএন-ইউএমএল (কমিউনিস্ট পার্টি অফ নেপাল- ইউনিফাইড মার্কসবাদী লেনিনবাদী) ১১টি আসনে এগিয়ে। গত সেপ্টেম্বরে তরুণ প্রজন্মের (জেন জি) বিক্ষোভের জেরে নেপালে পতন হয়েছিল কে পি শর্মা ওলির সরকারের। অস্থির সময়ে বিক্ষোভ, অবস্থান, প্রতিবাদের আবহে নেপালি জনগণের মুখ হয়ে উঠছেন বলেন্দ্র শাহ বা বলেন্দ্র। ৫ মার্চ নেপালের সাধারণ নির্বাচন হওয়ার পর গণনা চলছে।

২০১৩ সাল পর্যন্ত নেপালের রাজনীতিতে খুব একটা পরিচিত ও প্রভাবশালী মুখ ছিলেন না বলেন্দ্র। পরে তিনি রাতারাতি ‘র্যাপ সেনসেশন’ হয়ে ওঠেন। হঠাৎ করেই তরুণদের মধ্যে তাঁকে নিয়ে উন্মাদনা তৈরি হয়। ২০২২ সালে বলেন্দ্র কাঠমান্ডুর মেয়র পদে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে সকলকে অবাক করে দিয়েছিলেন।

You might also like!