Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

International

11 months ago

PM Modi Arrives In Maldives: মালদ্বীপে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উষ্ণ অভ্যর্থনা মহম্মদ মুইজ্জুর

PM Narendra Modi receives a warm welcome from Maldivian President Mohamed Muizzu
PM Narendra Modi receives a warm welcome from Maldivian President Mohamed Muizzu

 

নয়াদিল্লি ও মালে, ২৫ জুলাই : মালদ্বীপে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানালেন মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু। ব্রিটেন সফর সেরে মালদ্বীপ পাড়ি দেন প্রধানমন্ত্রী মোদী। শুক্রবার তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু। মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মালদ্বীপের প্রবাসী ভারতীয়রাও। ২০২৩-এর নভেম্বরে সেখানে রাষ্ট্রপতি ডঃ মহম্মদ মুইজ্জুর দায়িত্ব গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রীর এটিই প্রথম ওই দ্বীপরাষ্ট্রে সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু যৌথভাবে সর্বাত্মক অর্থনৈতিক এবং সমুদ্র নিরাপত্তার অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন। সেদেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর আলোচনা কর্মসূচি রয়েছে।

You might also like!