Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Today's Horoscope : আজকের দিন- ৮ মে, ২০২৩, জেনে নিন কেমন যাবে আপনার সারাদিন

holoscope
holoscope

 

মেষ–

সেবামূলক কাজে মানসিক শান্তি বজায় থাকবে। আজ সারাদিন কাজে অলসতা থাকলেও সঞ্চয় ভাল হবে। আজ আপনি কারও অপবাদের শিকার হতে পারেন। আজ অপরের সমালোচনা করতে যাবেন না। বন্ধু প্রীতি বজায় থাকবে। পুরনো দিনের অশান্তি মিটে যেতে পারে। দর্শনশাস্ত্রে উন্নতির যোগ রয়েছে। পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘ মেয়াদি কোনও কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন।


বৃষ–

পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। অভিযানে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। কারও প্ররোচনায় পা দেবেন না। কোনও শোকের খবর পেতে পারেন, সেই কারণে সারাদিন মানসিক কষ্ট থাকবে।


মিথুন–

ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ আছে। গৃহ নির্মাণের শুভ সময় আসছে। অপরকে সাহায্য করার সুযোগ পাবেন। যদিও এতে অর্থ ব্যয় হতে পারে। দাম্পত্য সুখ বজায় থাকবে। আজ সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু উপার্জন হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার আশঙ্কা। বিবাহের যোগ রয়েছে। কাউকে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে। প্রতিবাদী মানসিকতা মন থেকে ঝেড়ে ফেলুন, না হলে বিপদ। বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন। তবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে।


কর্কট–

অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই থাকবে। বিশেষ কোনও আলোচনা থাকলে সেরে ফেলুন। বিদ্যার্থীরা ভাল কিছু করে দেখানোর সুযোগ পাবেন। প্রবাস যাত্রার যোগ রয়েছে। আজ ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন। আজ কাউকে সুখি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। যে কোনও প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে।


সিংহ–

আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। নতুন কোনও ব্যবসা করার কথা ভাবতে পারেন। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। কোনও দুঃসংবাদ পেতে পারেন। আজ সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। কর্মক্ষেত্রে অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। যানবাহন ওঠার সময় অতিরিক্ত সতর্ক থাকুন।


কন্যা–

স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। নতুন কোনও কাজের জন্য উৎসাহ বৃদ্ধি পাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। ভাই বোনদের সঙ্গে হঠাৎ ঝামেলার সৃষ্টি হতে পারে। শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। সারাদিন মোটের উপর কাটবে। প্রেমে জট ছেড়ে যাবে। স্বাস্থ্যহানীর যোগ রয়েছে।


তুলা–

সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে। আপনার কোনও প্রতিভার জন্য আজ জনপ্রিয়তা লাভ করবেন। কোনও আত্মীয়ের থেকে আজ বিশেষ সাহায্য পেতে পারেন। চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। সকালের দিকে কোনও আর্থিক ক্ষতির খবর পেতে পারেন। বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করার জন্য খেসারত দিতে হতে পারে। মনঃকষ্ট বৃদ্ধি পেতে পারে। সামান্য কোনও অশান্তি আদালত অবধি গড়াতে পারে। সম্পর্কের প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। অফিসে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। অতিরিক্ত অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে।


বৃশ্চিক–

বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। বাড়িতে পোষ্য কেনায় আনন্দ। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। আজ গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। আপনার উপার্জন অসৎ উপায়ে হবে।

ধনু-

আজ অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে। বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনও কাজের দিকে পা বাড়ানোই শ্রেয়। নতুন কোনও কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। কাজে সাফল্য লাভের যোগ রয়েছে। তৃতীয় কারও জন্য সংসারে অশান্তি হতে পারে। শিক্ষক শিক্ষিকাদের জন্য সময়টা শুভ। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে।


মকর–

সন্তানের জন্য উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। গুরুজন স্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। নতুন কোনও কাজের খবর পারে। পরিশ্রমের ফল ভাল হবে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। আজ কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ায় মানসিক কষ্ট বাড়তে পারে। আগুন থেকে সাবধানে থাকুন। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তির আশঙ্কা।


কুম্ভ-

প্রতিবেশীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। আর্থিক লাভের যোগ রয়েছে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরের খুব ব্যথার সৃষ্টি হতে পারে। কিছু কেনাবেচার জন্য খরচ। পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। বাড়িতে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে।


মীন-

পথেঘাটে সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে। ব্যথা বেদনা বাড়বে। দূরের কোনও আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। সন্তানদের পরীক্ষার ফল ভাল হবে। শরীরে একটু দুর্বলতা আসতে পারে। আজ সামাজিক কোনও কারণে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন। আজ দীর্ঘ মেয়াদি রোগের তাড়াতাড়ি চিকিৎসা করুন। বিশেষ কারও দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে। আজ অধিক পরিশ্রম হতে পারে। কর্মস্থানে উদাসিন ভাব আপনার ক্ষতি করবে।

You might also like!