Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন- ১৯ মার্চ, ২০২৩, কোন জাতকের কেমন যাবে দেখে নিন এক ক্লিকে

rashifal
rashifal

 

মেষ রাশি :

রবিবারের দিনেও মেষ রাশির জাতকদের কাজের জন্য অত্যন্ত পরিশ্রম করতে হতে পারে। এর পরই তাঁদের সমস্ত কাজ পূর্ণ হবে। তবে সন্ধ্যা নাগাদ বাড়িতে অতিথি আগমনের ফলে ব্যয় বাড়তে পারে। ভাগ্য আপনার সঙ্গে। তাই চেষ্টা করে যান। আজ আপনার সমস্ত অসম্পূর্ণ কাজ মিটিয়ে নিতে পারবেন। মা-বাবা সন্তানের তরফে কোনও সুসংবাদ পাবেন।


বৃষ রাশি

ছুটির দিনেও বৃষ রাশির জাতকরা অত্যন্ত ব্যস্ত থাকবেন। কাজের কারণে খাওয়া-দাওয়ায় গাফিলতি করবেন না। তা না-হলে পেটে ব্যথা হতে পারে। কর্মক্ষেত্রে কোনও বয়স্ক ব্যক্তির পরামর্শ কার্যকরী হবে। এর ফলে ব্যবসায় উন্নতি হবে। ছাত্ররা নিজের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। সন্ধ্যা নাগাদ বন্ধুর সঙ্গে কোনও অনুষ্ঠানে যেতে পারেন।


মিথুন রাশি

মেজাজ ভালো থাকবে। শিল্প ও সৃজনশীল ক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো। সন্তানের তরফে সন্তোষজনক সংবাদ পাবেন। এর ফলে মানসিক শান্তি লাভ করবেন। জীবনসঙ্গী আপনার সাহায্য করবে। জমি-সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিবাদের সম্ভাবনা রয়েছে। তাই সতর্ক থাকুন।


কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের আজকের দিনটি আর্থিক দিক দিয়ে চিন্তাজনক থাকবে। তাই নিজের অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ছাত্রদের জন্য দিন ভালো। শিল্প ও শিক্ষা ক্ষেত্রে ভালো প্রদর্শন করতে পারবেন। জানার ও শেখার ইচ্ছা বাড়বে। সন্ধ্যা নাগাদ পরিজনদের সঙ্গে ঘুরতে যেতে পারেন। বাবা ও বরিষ্ঠদের কাছ থেকে সঠিক পরামর্শ পাবেন। এর ফলে সব দিক থেকে লাভান্বিত হবেন। জীবনসঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি হবে।


​সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের রবিবারের দিনটি টাকাপয়সার বিষয়ে অত্যন্ত ভালো থাকবে। ঋণ দিয়ে থাকা টাকা ফিরে পেতে পারেন। এর ফলে মনে আনন্দ জাগবে। পারিবারিক জীবনে অশান্তি থাকবে। সাহস ও ধৈর্য সহকারে কাজ করুন। তা না-হলে তাড়াহুড়োয় লোকসান সম্ভব। ধর্মীয় কাজে রুচি বাড়বে। লগ্নির জন্য আজকের দিনটি ভালো। জীবনসঙ্গীর পরামর্শে যে কাজ করবেন, তাতে সফল হবেন।


কন্যা রাশি

সম্পত্তির কারণে কন্যা রাশির জাতকদের পরিবারে অবসাদ দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে কোনও কারণে তর্কাতর্কি হতে পারে। নিজের বাণীতে নিয়ন্ত্রণ রাখুন। তা না-হলে বিবাদ বাড়তে পারে। সন্ধ্যা নাগাদ ব্যবসায় ধন লাভ হতে পারে। এর ফলে আপনাদের আটকে থাকা কাজ পুনরায় অগ্রসর হবে। রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অবসাদপূর্ণ পরিস্থিতি থাকবে। পড়ুয়াদের অধিক পরিশ্রম করতে হবে, তখনই সাফল্য লাভ করবেন।


তুলা রাশি

তুলা রাশির জাতকরা আজ মান-সম্মান লাভ করবেন। মনে আনন্দ থাকবে। আইনি মামলা চলতে থাকলে তাতে জয় লাভ করবেন। মা-বাবা সন্তানের সাফল্য সংক্রান্ত সুসংবাদ পাবেন। পরিবারে শুভ অনুষ্ঠান হতে পারে। এর ফলে পরিবারের সমস্ত সদস্য এক সঙ্গে আনন্দে মেতে থাকবেন।


You might also like!