Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন- ০২ জানুয়ারি, ২০২৩, কেমন যাবে জানতে দেখুন দুরন্ত বার্তার রাশফল বিভাগটি

Horoscope
Horoscope

 

মেষ রাশিঃ প্রেমে বিবাদ বাড়তে পারে। বাইরের কোনও অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভাল হবে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। আজ খুব ভাল যোগাযোগ হতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না। দরকারের কাজগুলি দ্রুত করে ফেলুন। অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না। 


বৃষ রাশিঃ স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনঃকষ্ট। প্রেমের ব্যাপারে আনন্দ বাড়তে পারে, তবে চিন্তাও বৃদ্ধি পাবে। কোনও উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে। কর্মস্থলে ব্যস্ত হওয়ার জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। 


মিথুন রাশিঃ শরীরে কষ্টের কারণে কাজে অনীহা আসতে পারে। সন্তানের জন্য সুখ বাড়তে পারে। পিতা-মাতার চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে। সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা। শারীরিক রোগের কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে। সংসার অনেক দিন বাদে মনের মতো লাগবে।  


কর্কট রাশিঃ বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে। সুন্দরী মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি। সকালের দিকে স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ হতে পারে। প্রেমের ব্যাপারে অভিমান বৃদ্ধি পাবে।  


সিংহ রাশিঃ বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় ভাল সুযোগ কাজে লাগান। মনের মতো আয় হবে না। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। সমাজসেবায় শান্তিলাভ। স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ অপর লোক নিতে পারে। চাকরির জন্য কোনও বন্ধুর সঙ্গে আলোচনা। 


কন্যা রাশিঃ ব্যবসায় ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। কোনও কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। মাতৃস্থানীয়া কারও খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন। 


তুলা রাশিঃ গুরুজনদের সঙ্গে ব্যবহারে মানসিক ক্লেশ হতে পারে। পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন। কারও সমালোচনায় গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে। মাত্রাছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা। সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি পাবেন। সন্তানের কাজের ব্যাপারে অভিজ্ঞ কোনও ব্যক্তির সঙ্গে আলোচনা। 


বৃশ্চিক রাশিঃ বন্ধুরা আজ আপনাকে ঠকাতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও কারণে মতান্তর সৃষ্টি হতে পারে। কাজের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্র শুভ। সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন। ঋণ মকুব হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। প্রিয় কারও সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। 


ধনু  রাশিঃ  দূরে কোথাও ভ্রমণের জন্য আলোচনা। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে। কোনও একটি কাজ বার বার করায় ব্যস্ত হতে হবে। সঙ্গীতশিল্পীদের জন্য ভাল সময় নয়। রক্তচাপ হেরফের হতে পারে। কোনও আত্মীয়কে নিয়ে বিবাদ ঘটতে পারে। প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে।  


মকর  রাশিঃ পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে তর্কে না যাওয়াই ভাল হবে। কারও জন্য বাড়তি খরচ হতে পারে। একটু সাবধানে গাড়ি চালানো দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন। 


কুম্ভ রাশিঃ  আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম হবে। অশান্তি থেকে সাবধান। টাকাপয়সা চুরি যেতে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে আলোচনা। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি হতে পারে। পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার হতে পারেন। কোনও মহিলার জন্য কিছু অর্থ নষ্ট হতে পারে। 


মীন রাশিঃ বন্ধুদের সঙ্গে অর্থব্যয় হতে পারে। সঙ্গীতে সাফল্য বাড়তে পারে। সংসারে ব্যয় বাড়তে পারে। কাউকে কটুকথা বলার জন্য দুঃখবোধ। লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের ব্যাপারে কোনও খারাপ খবর আসতে পারে। বৃথাভ্রমণ হতে পারে। আলস্যের জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে। 

You might also like!