Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন- ১৩ ডিসেম্বর, ২০২২ কেমন যাবে আপনার সারাদিন

Rashifal
Rashifal

 

মেষ  রাশিঃ স্ত্রীর সঙ্গে ভাল কিছু আলোচনা করতে পারেন। ধর্মালোচনায় শান্তি পাবেন। অতিরিক্ত ক্রোধের জন্য নিজের কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা। সন্তানদের জন্য অর্থ ব্যয় হতে পারে। সঙ্গীতচর্চায় বাধা পড়তে পারে। সকাল থেকে মানসিক কষ্ট বাড়তে পারে। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা।  


বৃষ রাশিঃ  স্বাস্থ্যকর পরিবেশে ভ্রমণের পরিকল্পনা। দুপুরের পরে চাকরি বা ব্যবসা, কোনওটিতেই শুভ যোগ দেখা যাচ্ছে না। দীর্ঘ দিন পড়ে থাকা কোনও কাজ উদ্ধার হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য মিটে যেতে পারে। প্রতিবেশীদের সাহায্য করতে হতে পারে। অযথা হায়রানি হতে পারে। 


মিথুন রাশিঃ সন্তানকে ঘিরে সংসারে বিবাদ হতে পারে। রাস্তায় খুব সাবধানে চলাফেরা করুন। রোজগারের নতুন পথ খুলতে পারে। গুরুজনদের কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারেন। অপ্রত্যাশিত কিছু লাভ হওয়ার সম্ভাবনা। ভুল সিদ্ধান্তে সংসারে অশান্তির যোগ। হাতে-পায়ে যন্ত্রণা বৃদ্ধি। আজ বন্ধুদের সঙ্গে বিলাসিতার জন্য সংসারে অশান্তি হতে পারে। 


কর্কট রাশিঃ সমাজসেবায় সারা দিন কাটতে পারে। বিষয়-সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা। কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়। কুটুমদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। হাড়ের সমস্যা বাড়তে পারে। 


সিংহ রাশিঃ অন্যের ভুল ঠিক করতে গিয়ে নিজের সংসারে অশান্তি হতে পারে। দূর সম্পর্কের কেউ বাড়িতে আসতে পারেন। চাকরির পরীক্ষায় শুভ ফল লাভ। প্রতিবেশীদের বিবাদ থেকে দূরে থাকুন। বুদ্ধির ভুলে হাতে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে। 


কন্যা রাশিঃ সমাজের কাজে কিছু দান করতে হতে পারে। পায়ের যন্ত্রণায় ভোগান্তি হতে পারে। চাকরির ক্ষেত্রে মানহানি হতে পারে। সন্তানদের দিক থেকে কিছু উপকার পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। সকালের দিকে অহেতুক অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন।  


তুলা রাশিঃ গুরুজনদের অনুগত থাকার চেষ্টা করুন। গান-বাজনার প্রতি একটু বেশি আকৃষ্ট হবেন। নিজের ভুল বুঝতে পারায় সংসারে শান্তি ফিরে পাবেন। বিলম্ব হলেও অন্যরা আপনার সুনাম করবে। সন্তানদের কথায় গুরুত্ব দিন। দুপুরের পরে আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন। প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারেন। 


বৃশ্চিক রাশিঃ খুব পুরনো কোনও দামি জিনিস আপনার হাতে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সংসারে চাপ বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তা। অপরের কাজের দায়িত্ব নিতে হতে পারে। কোনও পশুর দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা। ঘরে-বাইরে পরিবেশ আপনার অনুকূল থাকবে। 


ধনু রাশিঃ কোনও দুঃস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে। কোনও অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। বাইরের লোকের জন্য সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে। মধুর ব্যবহারে সকলের মন জয় করতে পারবেন। গুপ্ত রোগ থাকলে ফেলে না রাখাই শ্রেয়। অতিরিক্ত লোভের জন্য বিপদ বাড়তে পারে। প্রেমের ব্যাপারে নতুন যোগাযোগ হতে পারে। 


মকর রাশিঃ সন্তানদের কাজের জন্য শুভ যোগাযোগ হতে পারে। ভ্রাতৃবিরোধের যোগ রয়েছে। কিছু আলোচনা করতে গিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ বাধতে পারে। ব্যবসায় অগ্রগতি লক্ষ করা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্র বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবস্থার অবনতি। কারও কাছ থেকে খুব মূল্যবান কোনও বস্তু পেতে পারেন। 


কুম্ভ রাশিঃ লটারি কাটবেন না। পরোপকারে শান্তি পাবেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়াই ভাল হবে। পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে। সকাল থেকে প্রেমের ব্যাপারে কোনও চিন্তার খবর আসতে পারে। 


মীন রাশিঃ কাজের ব্যাপারে বন্ধুর সাহায্য পেতে পারেন। চক্ষুপীড়ায় ভোগান্তি হতে পারে। অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে। বিজ্ঞানচর্চায় অগ্রগতির সম্ভাবনা। শত্রুর সঙ্গে কোনও চুক্তিতে আপনি জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি। দাম্পত্য কলহ মিটে যাবে। উচ্চশিক্ষার ভাল যোগ। পেটের সমস্যা বাড়তে পারে। 


You might also like!