Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন- ২৫ ডিসেম্বর, ২০২২, কেমন যাবে আপনার সারাদিন জানতে দেখুন দুরন্ত বার্তা-র রাশিফল বিভাগ টি

Horoscope
Horoscope

 


মেষ রাশিঃ বাড়িতে অতিথি সমাগমে চিন্তার উদয়। বাইরের লোকের প্রভাবে চারিত্রিক অবনতি। হঠাৎ বিষয়-সম্পত্তির প্রাপ্তিযোগ রয়েছে। পারিবারিক শান্তি বজায় থাকবে। পড়ে থাকা প্রেমের জট ছেড়ে যেতে পারে। বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা হতে পারে।    


বৃষ  রাশিঃ ভুল কোনও কাজ আপনার অর্থ নষ্ট করতে পারে। সংসারে অর্থনৈতিক চাপ থাকবে। অকারণে কোনও আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা-মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। স্নায়বিক অসুখে ভোগান্তির যোগ। কর্মে অনীহা থাকায় ব্যবসায় অবনতি। দর্শনের আলোচনায় আনন্দ পাবেন।  


মিথুন রাশিঃ সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা বিকাশের বিশেষ দিন। কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ। রক্তপাত থেকে সাবধান। অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। 


কর্কট রাশিঃ কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা বাড়বে। কোনও বন্ধুর কারণে সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল হবে। শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন। সংসারে ঝামেলা থাকলেও পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে। 


সিংহ রাশিঃ  উপার্জন নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে। ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদ হতে পারে। সংসারে সুখ ফিরতে বিলম্ব হবে। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব-অনটন থাকবে। যানবাহন খুব সাবধানে চালাতে হবে, বিপদের আশঙ্কা। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান। কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। 


কন্যা রাশিঃ অপরের জন্য কাজ করে আনন্দ পাবেন। আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে। রাগ বৃদ্ধি পাওয়ায় রক্তচাপের সমস্যা। তৃতীয় ব্যক্তির জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। 


তুলা রাশিঃ মাত্রাছাড়া কথা আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন, কিন্তু তার জন্য বেগ পেতে হবে। শিক্ষকদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। ভ্রমণের জন্য দিনটি শুভ নয়। মা-বাবার সঙ্গে বিরোধের যোগ। বুদ্ধির ভুলে কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। 


বৃশ্চিক রাশিঃ  মা বা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে। কোনও কারণে মনে ভীষণ সংশয় কাজ করবে। অর্থভাগ্য ভাল হলেও, খরচ থাকবে প্রচুর। প্রেমে সাফল্যের যোগ। কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি। ভাল কাজের জন্য উপহাস জুটতে পারে। রোগমুক্তির সম্ভাবনা। দুপুরের পরে গাড়ি একটু সাবধানে চালান। 


ধনু রাশিঃ সংসারে সুখশান্তি বজায় থাকবে না। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। সারা দিন হিসেবি ভাবে থাকলেও অতিরিক্ত খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিক কাজে মনোনিবেশ ও তাতে শান্তিবলাভ। পারিবারিক ঝামেলায় মানসিক অবসাদ। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়। 


মকর রাশিঃ চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। সারা দিন ব্যবসার জন্য ছোটাছুটি করতে হবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। অতিরিক্ত উদ্বেগে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত আবেগপ্রবণ হলে কর্মে বিপত্তির যোগ। একটু সংযত থাকতে পারলে বাসনা পূরণ হতে পারে। স্নায়বিক অসুখে কষ্ট পেতে পারেন। 


কুম্ভ রাশিঃ পরিশ্রম করেও তার ফলস্বরূপ কিছু পাবেন না। কোনও বিষয়ে জেদ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায় অগ্রগতি লক্ষ করা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্র বিশেষ ভাল নয়। পিতার শারীরিক অবস্থার অবনতি। উচ্চশিক্ষিতদের জন্য ভাল খবর বা যোগাযোগ আসতে পারে। ব্যবসায় কর্মচারীকে নিয়ে একটু নাজেহাল হতে হবে। 


মীন রাশিঃ চোখের সমস্যায় ভোগান্তি। সংসারে অশান্তি মিটতে দেরি আছে। মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন। পেটের যন্ত্রণা বৃদ্ধি। ভ্রমণে গিয়ে অপদস্থ হওয়ার আশঙ্কা। কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য পড় থাকা কার্য উদ্ধার হতে পারে। সন্তানদের বায়নায় নাজেহাল হতে হবে। বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে।   


You might also like!