Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal : আপনার আজকের দিন- ১২ ফেব্রুয়ারি, ২০২৩ কেমন যাবে আপনার সারাদিন জেনে নিন বিস্তারে

Horoscope
Horoscope

 


মেষ রাশিঃ কোনও মহিলার কারণে আনন্দ লাভ। মায়ের কাছ থেকে কষ্ট পেতে পারেন। কাজের চাপ বৃদ্ধি। উত্তেজনা এড়িয়ে চলুন। অংশীদারি ব্যবসায় খরচ বাড়তে পারে। কোনও বিশেষ কাজের জন্য কর্মক্ষেত্রে সুনাম অর্জন। স্ত্রীর বিষয়ে সন্দেহের কারণে দাম্পত্য কলহ বাধতে পারে।  


বৃষ রাশিঃ বুদ্ধির ভুলে কাজের ক্ষতি হতে পারে। ব্যবসায় মন্দা দেখা দেবে। শারীরিক যন্ত্রণা ও পেটের সমস্যা বৃদ্ধির যোগ। কোথাও আপনার নিন্দা হতে পারে। পাওনা আদায় হওয়ার সম্ভাবনা। আয় ও সঞ্চয় বৃদ্ধি। বিবাহের শুভ যোগাযোগ। বিলাসিতার জন্য অর্থব্যয় হওয়ার সম্ভাবনা। উচ্চশিক্ষায় বাধা থাকলেও নিম্নতন বিদ্যায় অগ্রগতির যোগ। 


মিথুন রাশিঃ মধুর কথাবার্তা বলার জন্য বিপদ থেকে উদ্ধার। শত্রুদের ব্যাপারে দুশ্চিন্তা। পড়াশোনার জন্য ভাল সুযোগ পাবেন। কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারেন। ভ্রাতৃবিরোধ থেকে দূরে থাকুন। সন্তানের খারাপ ব্যবহারে মনঃকষ্ট। সপরিবার ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। 


কর্কট রাশিঃ ব্যবসায় বাড়তি লাভ হওয়ায় আনন্দ। মানসিক অস্থিরতার যোগ। বাড়তি ব্যবসার ব্যাপারে আলোচনা। আইনি কাজের জন্য ঝামেলা বাড়তে পারে। কাজে ভুল হওয়ার যোগ। অধিক খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। মায়ের শরীর নিয়ে চিন্তা। কর্মক্ষেত্রে খুব ভাল যোগ দেখা যাচ্ছে, কিন্তু পরিশ্রম করতে হবে যথেষ্ট। বাড়ির লোকের সঙ্গে ছোটখাটো ভ্রমণের যোগ। 


সিংহ রাশিঃ ব্যবসায় শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা। রাজনীতির লোকেদের জন্য ভাল খবর। দাঁতের রোগ বৃদ্ধি পাবে। লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। বাড়তি ব্যবসায় অর্থ আসতে পারে। স্ত্রীর ব্যাপারে চাপ বৃদ্ধি পেতে পারে। 


কন্যা রাশিঃ বন্ধুদের দিক থেকে উপকার পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে সামাজিক চাপ আসতে পারে। আপনার ব্যবহার লোকের যন্ত্রণার কারণ হবে। ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা হতে পারে। চাকরির স্থানে কোনও মহিলার সঙ্গে বিবাদ হতে পারে। কোনও কারণে সারা দিন মনে ভয় কাজ করবে। 


তুলা রাশিঃ জরুরি কাজ সকালে মেটান। প্রেমের ব্যাপারে খুব ভাবনাচিন্তা করে এগোন। ব্যয় বৃদ্ধি পাওয়ায় সংসারে সমস্যা দেখা দেবে। কাজ নিয়ে একটু চঞ্চলতা থাকবে। পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে। কোনও শুভ কাজের কথা ভাবতে পারেন। 


বৃশ্চিক রাশিঃ কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি। আপনার রসিকতা অপরের ক্ষতির কারণ হতে পারে। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনাও আছে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ায় রক্তচাপ ঘটিত সমস্যা। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিতে না পারলে ক্ষতি হতে পারে। 


ধনু রাশিঃ পেশাদারদের জন্য খুব উপযুক্ত সময়। বাড়িতে জীবজন্তু কেনার যোগ আছে। আপনার কোমল স্বভাব আপনাকে অনেকের কাছে প্রিয় করে তুলবে। কোনও সুসংবাদ আসতে পারে। প্রচুর দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ। বিশ্বস্ত কেউ ঠকাতে পারে, সতর্ক থাকুন। 


মকর রাশিঃ  সমাজে সুনাম অর্জন করতে পারেন। সন্তানদের সঙ্গে মতবিরোধ। ভাগ্যোন্নতির উপায় খুঁজে পেতে পারেন। ফাটকা বা লটারিতে আয় বাড়তে পারে। ধর্ম নিয়ে আগ্রহ বাড়বে। পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন। ভ্রাতৃস্থানীয় কারও থেকে উপকার পেতে পারেন।  


কুম্ভ রাশিঃ  পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে ঝামেলা। কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে। গৃহনির্মাণের পরিকল্পনা। অন্যের উপকার করে শান্তিলাভ। উত্তেজক কাজ থেকে দূরে থাকুন। পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির যোগ। 


মীন রাশিঃ কোনও বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা। দুপুরের পরে পথেঘাটে সাবধানে চলাফেরা করুন। বন্ধুর জন্য সংসারে বা নিজের জীবনে সমস্যা সৃষ্টি হতে পারে। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন। সামান্য ভুল বড়ো ক্ষতি ডেকে আনতে পারে। 

You might also like!