Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal : আজ ১লা ডিসেম্বর কেমন যাবে আপনার সারাদিন, জানতে ক্লিক করুন দুরন্ত বার্তার অফিসিয়াল পেজটি

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ  মানসিক অস্থিরতায় কাজের ক্ষতি। সাংসারিক সমস্যা থেকে মুক্তিলাভের চেষ্টা করতে হতে পারে। শত্রুরা ক্ষতি করতে পারেন। ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে। স্বামী-স্ত্রীর যৌথ চেষ্টায় কোনও সমস্যার সমাধান হতে পারে। বাড়তি খরচ একটু চিন্তায় ফেলতে পারে। শরীরের কোনও ক্ষতস্থান নিয়ে চিন্তা বাড়তে পারে। 


বৃষ রাশিঃ ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে। অবসাদ কাজের ক্ষতি করতে পারে। স্ত্রীর সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করুন। কাজের জন্য দূরে যেতে হতে পারে। ধর্ম নিয়ে মত প্রকাশ করতে হতে পারে। সামাজিক সম্মান লাভ ও শত্রুর মাথা নিচু করতে পারার জন্য আনন্দ পাবেন। 


মিথুন রাশিঃ কৃতিত্বের জন্য পুরস্কার পেতে পারেন। কর্মে একটু বাধা লক্ষ করা যাচ্ছে। আপনার বিশ্বাসে কেউ আঘাত করতে পারে। সপরিবার ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। আয়ের পরিমাণ ভালই থাকবে। সন্তানদের ব্যাপারে মানসিক অস্থিরতার সম্ভাবনা। নববিবাহিতদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। প্রতিবেশীর দ্বারা প্রতারিত হতে পারেন। 


কর্কট রাশিঃ পৈতৃক সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধের যোগ। ব্যবসা বা কর্মে খুব ভাল যোগ দেখা যাচ্ছে, কিন্তু পরিশ্রম করতে হবে যথেষ্ট। বাড়ির লোকের সঙ্গে ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা। দাম্পত্য জীবনে কলহ বাধতে পারে। হজমের সমস্যা। বাড়িতে অশান্তির জন্য মন ভাল থাকবে না। রক্তচাপ বাড়তে পারে। স্ত্রীর জন্য খরচ বাড়তে পারে। 


সিংহ রাশিঃ পরিবারে সম্মান বৃদ্ধি পাবে। নিজের ভাল কাজের জন্য মানুষের কাছ থেকে প্রচুর সম্মান পাওয়ার আশা রাখতে পারেন। বিদ্যার্থীদের জন্য খুব একটা ভাল সময় নয়। পাওনা নিয়ে বিবাদ হতে পারে।  


কন্যা রাশিঃ নতুন বন্ধুপ্রাপ্তি হতে পারে। নিজের বুদ্ধিতে শত্রুকে জয় করতে সক্ষম হবেন। কোনও কারণে সারা দিন ভয় কাজ করবে। সংসারে ভুল বোঝাবুঝি হতে পারে। পূজাপাঠের জন্য বাড়তি খরচ হতে পারে। সকালে ব্যয় বাড়তে পারে। 


তুলা রাশিঃ যৌথ সম্পত্তি নিয়ে ভাই-বোনের সঙ্গে বিবাদ হতে পারে। সুযোগসন্ধানী মানুষ থেকে সতর্ক থাকুন। কর্মস্থানে সম্মান প্রাপ্তির যোগ। শুভকাজের কথা ভাবতে পারে। প্রিয়জনের বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। হঠকারী সিদ্ধান্ত নেবেন না। 


বৃশ্চিক রাশিঃ ভ্রমণের পরিকল্পনা না করাই ভাল হবে। আমদানি-রফতানি ব্যবসায় ভাল যোগ রয়েছে। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিতে না পারলে ক্ষতি হতে পারে। শরীরের উপর খুব চাপ পড়তে পারে। সংসারে শান্তি বজায় থাকবে। প্রতিবেশীদের সঙ্গে অশান্তি হতে পারে। 


ধনু রাশিঃ প্রেমের ব্যাপারে না এগোনোই ভাল হবে। কোনও ঝামেলা বাধলে নিয়ন্ত্রণে আনা মুশকিল হবে। গন্ধদ্রব্য ব্যবসায়ীদের জন্য ভাল সময় আসতে চলেছে। কারও চিকিৎসার দায়িত্ব নিতে হতে পারে। ফাটকা ব্যবসায় ক্ষতি হতে পারে। 


মকর রাশিঃ ধর্ম বা দর্শন সংক্রান্ত আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ। খুব পরিচিত কারও সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। অনেক দিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। ভ্রাতৃস্থানীয় কারও কাছ থেকে উপকার পেতে পারেন। শত্রুপক্ষ আপনার বশীভূত থাকবে। কর্মস্থানে দায়িত্ব বাড়তে পারে। গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। 


কুম্ভ রাশিঃ সন্তানের চাকরির জন্য কারও সঙ্গে আলোচনা হতে পারে। উত্তেজনাপ্রবণ কাজ থেকে দূরে থাকুন। পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির যোগ রয়েছে। আধুনিক ভাবে ঘর সাজানোর ইচ্ছা জাগবে। সকালের দিকে অর্থক্ষতি হতে পারে 


মীন রাশিঃ স্বামী-স্ত্রীর সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড়ো ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আনন্দ পাবেন। ভ্রমণে হয়রানি হতে পারে। 

You might also like!