Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Health

3 years ago

Covid Update in India : কোভিডের প্রকোপ কমছে ভারতে! সুস্থ হচ্ছে দেশ

india adds 5439 new covid case
india adds 5439 new covid case

 

নয়াদিল্লি, ৩০ আগস্ট : ভারতে ধীরে ধীরে কমছে করোনাভাইরাসের প্রকোপ, রোজই সুস্থ হচ্ছে দেশ। ভারতে দৈনিক কোভিড-সংক্ৰমণ আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে, বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫,৪৩৯ জন। মৃত্যুর সংখ্যাও নিম্নমুখী, একইসঙ্গে ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৬৫ হাজার ৭৩২-এ পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৩৯ জন, দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৪,২১,১৬২। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৬৫ হাজার ৭৩২-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১৫ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৬ লক্ষ ৩৬ হাজার ২২৪ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২১২.১৭-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৮,২৫,০২৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬৬ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২২,০৩১ জন। ভারতে দৈনিক সংক্রমণের হার কমে ১.৭০ শতাংশে পৌঁছেছে।

You might also like!