Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Health

3 years ago

Covid Update in India : কোভিড-সংক্রমণ বেড়ে ৫-হাজারের ঊর্ধ্বে, বেড়েছে মৃত্যুর সংখ্যাও

india adds 5379 new covid case
india adds 5379 new covid case

 

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর : ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ ফের অনেকটাই বাড়ল, বেড়েছে মৃত্যুর সংখ্যাও। আগের দিনের তুলনায় অনেকটাই বেড়ে ৫ হাজার ৩৭৯-তে পৌঁছেছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৮,০৫৭-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৭ জনের। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৫০ হাজার ৫৯৪-এ পৌঁছেছে। দেশে আরোগ্যের হার এই মুহূর্তে ৯৮.৭০ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৭৮ জন, মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৪,৭২,২৪১। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৫০ হাজার ৫৯৪-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৮ লক্ষ ৮১ হাজার ৩১৯ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ২১৩.৯১-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৮,৯৩,৫৯০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭০ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭,০৯৪ জন। ভারতে দৈনিক সংক্রমণের হার বেড়ে ১.৬৭ শতাংশে পৌঁছেছে।

You might also like!