Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Health

1 year ago

 5 Tips To Manage Diabetes: খাবারের পরেই সুগারের লেভেল বেড়ে যায়? খাবারে রাখুন এই ৫টি জিনিস, নিয়ন্ত্রিত হবে সুগার!

 5 Tips To Manage Diabetes (Symbolic picture)
 5 Tips To Manage Diabetes (Symbolic picture)

 

 দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার পরিমাণ বেশি। কিন্তু এক ধরনের পেশেন্ট আছে যাদের খাবার পরে হঠাৎই সুগার লেভেল মাত্রাতিরিক্ত বেড়ে যায়। পুষ্টি বিশেজ্ঞরা তাঁদের জন্য নিম্নলিখিত জিনিসগুলি খাবারে রাখার পরামর্শ দিচ্ছেন,যথা-

১) দানাশস্য - দানাশস্যের তৈরি খাবার আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ওটস, বার্লি, কিনোয়া, আটার তৈরি খাবার ডায়াবেটিসের রোগীদের জন্য উপযুক্ত। এই ধরনের খাবারে ফাইবার রয়েছে।


২) সিডের জল - খালি পেটে চিয়া সিডের জল পান করতে পারেন। এতে উচ্চ পরিমাণে ফাইবার এবং কম পরিমাণে কার্বোহাইড্রেটেড রয়েছে। এটি রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। পাশাপাশি এতে অন্ত্রের স্বাস্থ্যও ভালো থাকে।


৩) ফল - বেশ কিছু ফল রয়েছে যা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এর মধ্যে আপনি ব্লুবেরি, স্ট্রবেরি, আপেলের মতো ফল খেতে পারেন। এতে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ডায়াবেটিসের রোগীদের জন্য উপযুক্ত।


৪) কাঁচা রসুন - রোজের পাতে এক কোয়া করে কাঁচা রসুন রাখুন। রসুনের মধ্যে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ডায়াবেটিসের রোগীদের মধ্যে সংক্রমণের ঝুঁকি কমায়। এছাড়াও আপনি খাবারে গোটা ধনে ব্যবহার করতে পারেন। এটাও সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে।


৫) করলার জুস - নিয়ম করে করলার জুস খান। করলার জুসের মধ্যে লাইকোপেনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি রক্তে শর্করার মাত্রাকে চট করে বাড়তে দেয় না। পাশাপাশি এটি শরীরে অনাক্রম্যতা বৃদ্ধি করে।


নিয়ম মেনে চললে সুগার আপনার নিয়ন্ত্রণে থাকবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

You might also like!