Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 year ago

Virat Kohli: পরিবার নিয়ে দেশ ছাড়ছেন বিরাট কোহলি! দাবি শৈশবের কোচ রাজকুমার শর্মার

Virat Kohli
Virat Kohli

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃঅস্ট্রেলিয়া সফরে রয়েছেন বিরাট কোহলি। পার্থ টেস্টে ৩০তম সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাটে। ভেঙেছেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের রেকর্ডও। অস্ট্রেলিয়া সফর চলাকালীন একটি খবরে মুষড়ে পড়েছেন ক্রিকেটপ্রেমীরা। দেশ ছাড়ছেন বিরাট কোহলি। শুধু একা নয়। অনুষ্কা শর্মা, কন্যা ভামিকা ও পুত্র অকয়কে নিয়ে ইংল্যান্ডের স্থায়ী বাসিন্দা হতে পারেন বিরাট। এমনই জানালেন বিরাট কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা।

বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট পার্থে তৃতীয় দিন সেঞ্চুরি করেন বিরাট। দীর্ঘদিন পর রানের খরা কাটে তাঁর। ওই টেস্টে জয় পায় টিম ইন্ডিয়াও। কিন্তু অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে রান আসেনি তাঁর ব্যাটে। ব্রিসবেনেও ফের ব্যর্থ হয়েছেন। এবার মেলবোর্নে বক্সিং ডে টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। মেলবোর্নে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। বিমানবন্দরে অস্ট্রেলিয়ার এক ক্যামেরাম্যানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় বিরাটকে। অভিযোগ, লুকিয়ে ক্য়ামেরায় তাঁর সন্তানদের ছবি তোলা হচ্ছে। এরপরই ক্যামেরাম্যানের দিকে তেড়ে যান বিরাট। জানান, অনুমতি ছাড়া আপনারা সন্তানদের ছবি তুলতে পারবেন না। চ্যানেল সেভেনের এক মহিলা সাংবাদিকের সঙ্গেও কথা বলতে দেখা যায় বিরাটকে। তিনি জানান, বিরাট ভুল বুঝেছেন। সন্তানের ছবি তোলা হচ্ছিল না। পরেই সোশ্যাল মিডিয়ায় বিরাটের ওই ছবি ভাইরাল হয়।

তবে এসবের মধ্যে বিরাটের দেশ ছাড়ার খবর শুনে মুষড়ে পড়েছেন অনেক ক্রিকেটপ্রেমীরা। গত কয়েকবছর ধরে বিরাটকে লন্ডন ঘুরতে দেখা যায়। চলতি বছর ফেব্রুয়ারি মাসে লন্ডনেই জন্ম হয় বিরাটের ছোট ছেলে অকায়। পরিবার নিয়ে লন্ডনেই শিফট করবেন বিরাট। তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন, বিরাট লন্ডনে যাওয়ার পরিকল্পনা নিয়ে ফেলেছেন। ভারত ছেড়ে চলে যাবেন তিনি। খুব তাড়াতাড়ি দেশ ছেড়ে দেবেন। পরিবারকে অনেকটাই সময় দেন বিরাট কোহলি। ক্রিকেট কেরিয়ারও প্রায় শেষ লগ্নে। তাই এই সিদ্ধান্ত নিতে পারেন বিরাট কোহলি।

You might also like!